নৌ-পুলিশের অতিরিক্ত আইজিপি শফিকুল ইসলাম অবসরে যাচ্ছেন কাল

প্রথম পাতা » ছবি গ্যালারী » নৌ-পুলিশের অতিরিক্ত আইজিপি শফিকুল ইসলাম অবসরে যাচ্ছেন কাল
বুধবার, ৩ জানুয়ারী ২০২৪



নৌ-পুলিশের অতিরিক্ত আইজিপি শফিকুল ইসলাম অবসরে যাচ্ছেন কাল

নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি মো. শফিকুল ইসলাম চাকরি জীবন শেষে আগামীকাল বৃহস্পতিবার স্বাভাবিক অবসরে যাচ্ছেন।
ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,তাঁর অবসর উপলক্ষে আজ বুধবার দুপুরে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে এক বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।
ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
সভাপতির বক্তব্যে আইজিপি বলেন, বিদায়ী কর্মকর্তা বাংলাদেশ পুলিশের বিভিন্ন পদে অত্যন্ত সফলতার সাথে তাঁর ওপর অর্পিত দায়িত্ব পালন করেছেন। তিনি বিদায়ী কর্মকর্তার সুন্দর জীবন ও সুস্থতা কামনা করেন।
সভায় অতিরিক্ত আইজিপিগণ, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানগণ এবং পুলিশ হেডকোয়ার্টার্সের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তার বর্ণাঢ্য পেশাগত ও ব্যক্তিগত জীবনের নানাদিক তুলে ধরে স্মৃতিচারণ করেন অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. কামরুল আহসান, এটিইউর অতিরিক্ত আইজিপি এস এম রুহুল আমিন, অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. আতিকুল ইসলাম, রেলওয়ের অতিরিক্ত আইজিপি মো. দিদার আহম্মেদ, ডিআইজি (হেডকোয়ার্টার্স) খন্দকার লুৎফুল কবির, অতিরিক্ত ডিআইজি (ওঅ্যান্ডএম) ফারুক আহমেদ প্রমুখ।
সংবর্ধনার জবাবে মো. শফিকুল ইসলাম বলেন, দীর্ঘ কর্মময় জীবনে পেশাগত দায়িত্ব পালনকালে সকল পর্যায়ের সহকর্মীদের সহযোগিতা পেয়েছি। পেশার প্রতি সব সময় অনুগত থেকে জীবনের ঝুঁকি নিয়ে দেশ ও জনগণের কল্যাণে কাজ করেছি।
উল্লেখ্য, মো. শফিকুল ইসলাম ১৯৯১ সালের ২০ জানুয়ারি সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি গোপালগঞ্জ, পঞ্চগড়, গাজীপুর, জয়পুরহাট ও মুন্সীগঞ্জ জেলায় পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি বরিশাল রেঞ্জের ডিআইজি এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার ছিলেন। তিনি কসোভো এবং অ্যাঙ্গোলায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করেন। সবশেষে তিনি নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি পদে দায়িত্ব পালন করেন।

বাংলাদেশ সময়: ২৩:১৫:০৩   ৩৭৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
নৌবহরে যুক্ত হয়েছে জাপানী ৫টি পেট্রোল বোট
নতুন ভিসানীতির অনুমোদন দিল সরকার
অকার্যকর ও সরকারনিয়ন্ত্রিত মানবাধিকার কমিশন চাপিয়ে দিলে তা আত্মঘাতী হবে: টিআইবি
ফিলিস্তিনি জনগণের অধিকারের প্রতি দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত বাংলাদেশের
‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন প্রধানমন্ত্রীর
সড়ক ও সেতু মন্ত্রীর সঙ্গে জাইকা প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
আশুলিয়ায় ৪২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
কল্যাণ তহবিলের চেক বিতরণে -রাষ্ট্র ও প্রশাসন আপনাদের পাশে আছে : ডিসি রায়হান কবির
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হলে বন্যা দূর হবে না - ত্রাণমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ