সন্ত্রাসীরা নৌকার পক্ষে নেমে ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছে : খোকা

প্রথম পাতা » ছবি গ্যালারী » সন্ত্রাসীরা নৌকার পক্ষে নেমে ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছে : খোকা
বুধবার, ৩ জানুয়ারী ২০২৪



সন্ত্রাসীরা নৌকার পক্ষে নেমে ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছে : খোকা

মানুষের সাড়া তো অনেক পাচ্ছি। মানুষ উৎসাহিত ও ভোট দিতে চাচ্ছে। কিন্তু সোনারগাঁর এক শ্রেণীর উশৃঙ্খল ও সন্ত্রাসীরা নৌকা প্রার্থীর পক্ষে নেমে বিভিন্ন এলাকায় ভোটারদের ভয় ভীতি দেখাচ্ছে যেন তারা ভোটকেন্দ্রে না আসে।

৩ জানুয়ারি (বুধবার) গণমাধ্যমের সাথে আলাপকালে এই কথা বলেন বর্তমান নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি ও লাঙ্গল প্রতীকের প্রার্থী লিয়াকত হোসেন খোকা। সোনারগাঁর বৈদ্যের বাজার ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে জনসংযোগকালে এই বক্তব্য রাখেন তিনি।

তিনি বলেন, এ ব্যাপারে প্রশাসনের আরও সক্রিয় হওয়া উচিত, যেন ভোটাররা উৎসাহিত হয়ে ভোটকেন্দ্রে যায় সেই পরিবেশ নিশ্চিত করতে। আতঙ্ক কাটানোর দায়িত্ব প্রশাসনের। যারা ভোটারদের আটকাচ্ছে তাদের বিরুদ্ধে প্রশাসন ব্যাবস্থা নিলে জনগন স্বস্তি পাবে। এখনও ভোটাররা শঙ্কিত।

এসময় নির্বাচনী প্রচারণায় খোকার সাথে ছিলেন মোহাম্মদ আলী মেম্বার, নারগিস মেম্বার, সুরাইয়া মেম্বার, আবুল মেম্বার, হোসেন মেম্বার, ফজলুল হক মাস্টার, সানাউল্লাহ রিয়াদ, মহানগর জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ও মহানগর স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক ফয়সাল আহম্মেদ, কামাল পারভেজসহ অসংখ্য জাতীয় পার্টির নেতাকর্মী ও অসংখ্য সোনারগাঁবাসী।

বাংলাদেশ সময়: ২৩:১৯:৫৪   ৪৫৭ বার পঠিত   #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
মক্কা চুক্তিতে বাংলাদেশের আগ্রহ নজরদারিতে রাখছে দিল্লি : রণধীর জয়সওয়াল
ইসরাইলপন্থি মেলিসাকে হারিয়ে মার্কিন কংগ্রেসে আফগান বংশোদ্ভূত আয়েশা
রাষ্ট্রপতি কার্যালয়ের নতুন সচিব সালাহউদ্দিন নাগরী
বালিয়াকান্দিতে প্রসূতির মৃত্যু, পরিবারের পাশে স্বাস্থ্যমন্ত্রী
রাজশাহী কলেজ শিক্ষা ও সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক: ভূমিমন্ত্রী
ফেনীতে জুলাই ৩৬ স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
চট্টগ্রামে আত্মসাৎ করা ৯৯ ভরি স্বর্ণের চুড়ি উদ্ধার, গ্রেফতার ৬
বিশ্ববিদ্যালয়ভিত্তিক সমন্বিত স্টার্টআপ ইকোসিস্টেম গড়তে চায় সরকার: ড. মাহ্দী আমিন
অর্থনৈতিক চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে উচ্চশিক্ষার বিষয় নির্ধারণ করতে হবে : অর্থমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ