৭ জানুয়ারি হবে ভোট উৎসব: কামরুল ইসলাম

প্রথম পাতা » ছবি গ্যালারী » ৭ জানুয়ারি হবে ভোট উৎসব: কামরুল ইসলাম
বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪



৭ জানুয়ারি হবে ভোট উৎসব: কামরুল ইসলাম

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও ঢাকা-২ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এডভোকেট কামরুল ইসলাম বলেছেন, আগামী ৭ জানুয়ারি হবে ভোট উৎসব। ঐদিন মানুষ দলে দলে ভোট দিতে যাবে।
আজ বৃহস্পতিবার বিকেলে কেরানীগঞ্জ উপজেলা পরিষদ মাঠে নির্বাচনী প্রচারণা সভায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
কামরুল ইসলাম বলেন, আমরা বিএনপিকে দেখিয়ে দিতে চাই জনগণ বিএনপির সাথে নেই, জনগণ আওয়ামী লীগের সাথেই আছে।
এ সময় কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ, কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সভাপতি মোঃ ইউসুফ আলী চৌধুরী সেলিম, সাধারণ সম্পাদক আলতাব হোসেন বিপ্লব, সিনিয়র সহসভাপতি শফিউল আজম খান বারকু প্রমুখ উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগ নেতা আরো বলেন, ২৮ অক্টোবর বিএনপি আগুন সন্ত্রাস করে দেশে নৈরাজ্য সৃষ্টি করেছিল। এখন তারা ভোট বর্জনের লিফলেট বিতরণ করে জনগণের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছেন। কিন্তু তারা এই কর্মসূচিতে ব্যর্থ হয়েছে।
নির্বাচনী প্রচারণার সর্বশেষ এই মিছিলটি কোনাকোলা উপজেলা পরিষদ মাঠ থেকে শুরু হয়ে রামের কান্দা ইস্পাহানি ডিগ্রী কলেজ, কলাতিয়া হয়ে ঘাটার চর মডেল থানা আওয়ামী লীগ অফিসের সামনে এসে শেষ হয়।

বাংলাদেশ সময়: ১৮:০৪:১৯   ৩০৯ বার পঠিত   #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সদরপুরে কিশোরীকে বাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ, আটক ২
সরিষাবাড়ীতে জমি বিরোধে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে জখম, থানায় অভিযোগ
ক্রীড়াক্ষেত্রে সাফল্যের স্বাক্ষর রাখতে চায় পুলিশ: আইজিপি
নতুন কুঁড়ির চ্যাম্পিয়ন কিসকুর মাকে আর্থিক সহযোগিতা ও চাকরির আশ্বাস দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
ফতুল্লায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
বন্দরে আওয়ামী লীগ-ছাত্রলীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার
চীনের কারখানা খাতের কার্যক্রম জুলাইয়ে কমেছে
থ্যালাসেমিয়া ও জন্মগত বিরল রোগে আক্রান্তদের ডেটাবেজ তৈরির আহ্বান ডা. জুবাইদা রহমানের
ধর্মের ভিত্তিতে বিভাজনের অপচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান ফখরুলের
থ্যালাসেমিয়া রোগীদের সর্বোচ্চ সহযোগিতার দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ