‘তরুণদের দুটি করে ভোট দেওয়ার সুযোগ থাকলে চিন্তা থাকত না’

প্রথম পাতা » খুলনা » ‘তরুণদের দুটি করে ভোট দেওয়ার সুযোগ থাকলে চিন্তা থাকত না’
শুক্রবার, ৫ জানুয়ারী ২০২৪



‘তরুণদের দুটি করে ভোট দেওয়ার সুযোগ থাকলে চিন্তা থাকত না’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাকিব আল হাসান বলেছেন, আশা করি, তরুণ প্রজন্মের ভোটাররা অনেক বেশি ভোট দেবে। যদি তাদের দুটো করে ভোট দেওয়ার সুযোগ দেওয়া হতো, তাহলে আমার চিন্তা করা লাগত না। আশা করছি, তারা ভোট দেবে। সর্বসাধারণের ভোটে আমি জয়যুক্ত হতে চাই।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) রাতে মাগুরা শহরের জামরুল তলায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় দলমত নির্বিশেষে তাকে বিজয়ী করতে সবার প্রতি আহ্বান সাকিবের।

টাইগার দলপতির ভাষ্য, আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি। চেষ্টা করেছি যত মানুষের কাছে যাওয়া যায়, যত মানুষের পাশে যাওয়া যায় ও তাদের সঙ্গে কথা বলা যায়। হয়তো সবার কাছে যাওয়া যায়নি, সবার সঙ্গে দেখা করার সুযোগ হয়নি। আমি মনে করি, আমার জায়গা থেকে সর্বোচ্চটা করার চেষ্টা করেছি। কিছু জায়গায় হয়তো ভুলভ্রান্তি থাকতেই পারে। নতুন প্রার্থী হিসেবে কোনো ভুল হলে মাগুরার মানুষ আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যাদের কাছে যেতে পারিনি, তাদের প্রতি আন্তরিক দুঃখিত।

সাকিব যোগ করেন, আশা করব, আমাকে বেশি বেশি ভোট প্রদান করবে, যাতে আগামী ৫ বছরে তাদের কাছে যেতে পারি। আর কিছু বলার নেই, চাই নির্বাচন শান্তিপূর্ণ হোক। সবাই উৎসবমুখর পরিবেশে ভোট প্রদান করুক। তাদের নাগরিক দায়িত্ব পালন করুক। সুন্দরভাবে ৭ জানুয়ারি পার হোক সেই আশা ব্যক্ত করছি।

বাংলাদেশ সময়: ১৫:৩২:১৫   ৪১৬ বার পঠিত   #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


খুলনায় পুলিশ পরিদর্শকের ওপর হামলা, ‘স্পিকার মিরাজ’সহ গ্রেপ্তার ২
গড়াই নদীর ওপর ‘শহীদ আবরার ফাহাদ সেতু’ নির্মাণ করা হবে - প্রতিমন্ত্রী শাহে আলম
সুন্দরবনে সম্রাট বাহিনীর কবল থেকে ৪ জেলে উদ্ধার
কুষ্টিয়ায় ২৫৭ পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, যানজট নিরসনে বিশেষ উদ্যোগ
বাগেরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সভা
অসংখ্য ডিসেম্বর আসবে তবুও শেখ হাসিনা ফিরে আসবে না : রাশেদ খান
ইজিবাইকে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে : জ্বালানি প্রতিমন্ত্রী
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর
খুলনায় বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দ্বার উম্মোচিত হবে : কেসিসি প্রশাসক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ