মানুষ নির্ভয়ে ভোট দেবে, বাধা দিলেই প্রতিহত: কাদের

প্রথম পাতা » ছবি গ্যালারী » মানুষ নির্ভয়ে ভোট দেবে, বাধা দিলেই প্রতিহত: কাদের
শুক্রবার, ৫ জানুয়ারী ২০২৪



মানুষ নির্ভয়ে ভোট দেবে, বাধা দিলেই প্রতিহত: কাদের

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানুষ নির্ভয়ে ভোট দেবে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ৭ জানুয়ারি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেয়া হবে। ভোট দিতে কেউ বাধা দিলে তাদের প্রতিহত করা হবে।

শুক্রবার (৫ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে দলটির তেজগাঁও কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

ভোট ঠেকাতে বিএনপির হরতাল প্রসঙ্গে কাদের বলেন, হরতাল হলো একটা মরিচা ধরা হাতিয়ার, এই অস্ত্র বিএনপি আগেও ব্যবহার করেছে; লাভ হয়নি। এবারও হবে না৷

ভোটার উপস্থিতি সন্তোষজনক হবে আশা করে ওবায়দুল কাদের বলেন, ৭ জানুয়ারি সবাই ভোট কেন্দ্রে আসবে। তারা নির্ভয়ে ভোট দেবে। ওইদিন যারাই বাধা দেবে তাদেরই প্রতিরোধ করা হবে।

এ সময় আওয়ামী লীগের বিজয় নিশ্চিত জানিয়ে দলটির সাধারণ সম্পাদক বলেন, কত আসন পাবে তা এখনই বলতে চাই না। তবে আওয়ামী লীগ বিজয়ী হবে। আর ভোটের ফলই বলে দেবে কারা বিরোধী দলে যাবে।

নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিস্ময় প্রকাশ করে ওবায়দুল কাদের বলেন,

নির্বাচনে যে বা যারাই বাধা দেবে যুক্তরাষ্ট্র তাদের নিষেধাজ্ঞা দেবে বলেছিল। কিন্তু বিএনপি প্রকাশ্যে নির্বাচনে বাধা দিচ্ছে, হরতাল দিচ্ছে। সেক্ষেত্রে কেনো যুক্তরাষ্ট্র বিএনপির বিরুদ্ধে ভিসানীতি প্রয়োগ করছে না। সেটা আমাদের মনে প্রশ্ন জাগায়!

যদিও নির্বাচন ওয়ান সাইডেড হচ্ছে না বলেই মনে করেন এই আওয়ামী লীগ নেতা। তিনি বলেন, এখানে যা হচ্ছে ওয়ান সাইডেড অপজিশন।

বাংলাদেশ সময়: ১৫:৪৯:০৫   ৩৪৬ বার পঠিত   #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জব্দ করা বিস্ফোরক হিজবুল্লাহকে ফেরত না দিতে রুবিওর আহ্বান
গাম্বিয়ার উপকূলে অভিবাসীবাহী নৌকা ডুবে নিহত ১২
ফিলিপাইনের সঙ্গে সংঘাতে চীন ‘সহজেই জিততে পারবে’: চীনা রাষ্ট্রদূত
বিশ্ব খাদ্য দিবস আজ
ষষ্ঠী পূজার মধ্য দিয়ে দুর্গোৎসব শুরু
কর্মসংস্থান ও শিল্প চাহিদার সামঞ্জস্যে পূর্ণাঙ্গ টিভেট ইকোসিস্টেম গড়ে তুলছে বাংলাদেশ: তিয়ানজিনে শিক্ষামন্ত্রী
সিটিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বসুন্ধরা কিংসের
জিং কোয়ানের বক্তব্যকে ‘পরোক্ষ হুমকি’ বলল ফিলিপাইন
মূল্যস্ফীতির চাপে থাকা মানুষের দুর্ভোগ কমাবে ফ্যামিলি কার্ড: তিতুমীর
আটক ২ পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ