বিজিবির টহল গাড়ির সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ, আহত ৮

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিজিবির টহল গাড়ির সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ, আহত ৮
শুক্রবার, ৫ জানুয়ারী ২০২৪



বিজিবির টহল গাড়ির সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ, আহত ৮

গাইবান্ধার পলাশবাড়ীতে বিজিবির টহল গাড়ি, যাত্রীবাহী বাস ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৫ বিজিবি সদস্যসহ ৮ জন আহত হয়েছেন।

শুক্রবার (৫ জানুয়ারি) বেলা ১১টায় পলাশবাড়ী উপজেলার গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের রাইস মিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গাইবান্ধা গেটলক নামের একটি যাত্রীবাহী বাস বগুড়া থেকে গাইবান্ধার দিকে আসছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা বিজিবির টহল গাড়ি ও অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে বিজিবির টহল গাড়িটি রাস্তার পাশে উল্টে যায় এবং দুমড়েমুচড়ে যায় অটোরিকশাটি। আহত হন বিজিবির ৫ সদস্য ছাড়া অটোরিকশার ৩ যাত্রী।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মোহাম্মদ সাজ্জাদ হোসেন গণমাধ্যমকে জানান, আহতদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:৫২:৫৭   ৩৫৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জব্দ করা বিস্ফোরক হিজবুল্লাহকে ফেরত না দিতে রুবিওর আহ্বান
গাম্বিয়ার উপকূলে অভিবাসীবাহী নৌকা ডুবে নিহত ১২
ফিলিপাইনের সঙ্গে সংঘাতে চীন ‘সহজেই জিততে পারবে’: চীনা রাষ্ট্রদূত
বিশ্ব খাদ্য দিবস আজ
ষষ্ঠী পূজার মধ্য দিয়ে দুর্গোৎসব শুরু
কর্মসংস্থান ও শিল্প চাহিদার সামঞ্জস্যে পূর্ণাঙ্গ টিভেট ইকোসিস্টেম গড়ে তুলছে বাংলাদেশ: তিয়ানজিনে শিক্ষামন্ত্রী
সিটিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বসুন্ধরা কিংসের
জিং কোয়ানের বক্তব্যকে ‘পরোক্ষ হুমকি’ বলল ফিলিপাইন
মূল্যস্ফীতির চাপে থাকা মানুষের দুর্ভোগ কমাবে ফ্যামিলি কার্ড: তিতুমীর
আটক ২ পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ