পরাজয়ের ভয়ে নানান অভিযোগ করছেন সালমা ইসলাম: সালমান এফ রহমান

প্রথম পাতা » ছবি গ্যালারী » পরাজয়ের ভয়ে নানান অভিযোগ করছেন সালমা ইসলাম: সালমান এফ রহমান
শুক্রবার, ৫ জানুয়ারী ২০২৪



পরাজয়ের ভয়ে নানান অভিযোগ করছেন সালমা ইসলাম: সালমান এফ রহমান

নির্বাচনে পরাজয়ের ভয়ে নির্বাচন থেকে সরে যেতে ঢাকা-১ আসনের লাঙ্গল প্রতীকের প্রার্থী সালমা ইসলাম মিথ্যে অভিযোগ করছেন বলে দাবি করেছেন আসনটির আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সালমান এফ রহমান।

সালমান এফ রহমান বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। তারা ক্রমাগত প্রতিটি এলাকায় টহলরত অবস্থায় আছেন। এই অবস্থায় ভোটারের ওপর কোনো ধরনের প্রভাব বিস্তার করার দাবি বাস্তবসম্মত নয়।’

শুক্রবার সন্ধ্যায় ঢাকা নবাবগঞ্জ উপজেলার কমোড়গঞ্জে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন৷

আওয়ামী লীগ মনোনীত এই প্রার্থী বলেন, ‘লাঙ্গল প্রতীকের প্রার্থীর অভিযোগ ভিত্তিহীন। কেননা, তিনি তার কোন ভোটারকে হুমকি দেয়া হয়েছে তা নির্দিষ্ট করে বলেননি। তাছাড়া কোন দলের কোন প্রার্থীর বা সমর্থকরা তাকে হুমকি দিয়েছেন সেটাও নির্দিষ্ট করে বলেননি।’

প্রসঙ্গত, শুক্রবার বিকালে লাঙ্গল প্রতীকের প্রার্থী সালমা ইসলাম একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তার ভোটারদের হুমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ আনেন৷

এ সময় সালমান এফ রহমান আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার উক্তি উল্লেখ করে বলেন, ‘আমার ভোট আমি দিবো যাকে খুশি তাকে দেবো। ভোটারদের নিঃসংকোচে ভোটকেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান নৌকা মার্কার এই প্রার্থী।’

বাংলাদেশ সময়: ২২:১৮:০২   ৩৪৪ বার পঠিত   #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সিদ্ধিরগঞ্জে মাদকমুক্ত সমাজ গড়ার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
মোবাইল আসক্তি থেকে ফিরে আসতে হবে: সাখাওয়াত
অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করতে সমন্বিত উদ্যোগের আহ্বান প্রতিমন্ত্রী শামা ওবায়েদের
সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কমিটি গঠনের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
সরিষাবাড়ীতে দেড় বছর পর রাসেল হত্যা রহস্য উন্মোচন, আসামির স্বীকারোক্তি
বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত
নারায়ণগঞ্জে জামাল হত্যা মামলা : একজনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ১
কৃষি ও ফ্যামিলি কার্ড বিতরণে দুর্নীতির বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি ডেপুটি স্পিকারের
সরিষাবাড়ীতে ১২ গ্রাম হেরোইনসহ চিহ্নিত মাদক কারবারি ফিরোজ গ্রেফতার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ