রাজধানীতে ট্রেনে আগুন, দ্গ্ধ ২

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাজধানীতে ট্রেনে আগুন, দ্গ্ধ ২
শুক্রবার, ৫ জানুয়ারী ২০২৪



রাজধানীতে ট্রেনে আগুন, দ্গ্ধ ২

রাজধানীর কমলাপুর স্টেশনের কাছে গোপীবাগ এলাকায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় একজনকে আগুনে পুড়তে দেখা গেছে। ট্রেনটিতে যাত্রী থাকায় আরও হতাহতের আশঙ্কা করা হচ্ছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।

শুক্রবার রাত ৯টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, প্রথমে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট যায়। পরে আগুনের তীব্রতা বেশি থাকায় আরও তিনটি ইউনিট যোগ দেয়। তারা আগুন নেভাতে কাজ করছে।

ঢাকা রেলওয়ে স্টেশন ম্যানেজার মাসুদ সারোয়ার ঢাকা টাইমসকে বলেন, গোপীবাগে বেনাপোল এক্সপ্রেসে ট্রেনে আগুনে পাঁচটি বগি একেবারে পুড়ে গেছে। সেখানে খুবই ভয়াবহ অবস্থা বিরাজ করছে। ভেতরে কী ঘটেছে বলা যাচ্ছে না। আমরা আগুণ নির্বাপনের কাজ করছি। ধারণা করা হচ্ছে ট্রেনের ভেতর বহু লোক আটকে থাকতে পারে।

এদিকে আগুনের একটি ভিডিওতে দেখা গেছে, ট্রেনের জানালায় আগুনে একজন পুড়ছেন। তিনি বগি থেকে বের হওয়ার চেষ্টার সময় পুড়ে যান বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঠেকাতে বিএনপির ডাকা হরতালের আগের রাতে এ ঘটনা ঘটল। ৭ জানুয়ারির নির্বাচন প্রতিহতে ৬ জানুয়ারি ভোর ছয়টা থেকে ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি।

সরকারের পতনের এক দফা দাবিতে গত দুই মাস ধরে ধারাবাহিক হরতাল-অবরোধ কর্মসূচি দিয়ে আসছে বিএনপি-জামায়াতসহ সমমনা রাজনৈতিক দলগুলো। এসব কর্মসূচিতে কয়েক শ যানবাহনে আগুন দেওয়া হয়। আগুনে পুড়ে মৃত্যু হয়েছে সাধারণ মানুষের।

বাংলাদেশ সময়: ২২:১২:২৭   ৪৫৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ত্রয়োদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
বাংলাদেশ-ইইউ বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ
ব্যাটারিচালিত তিন-চাকার যান হঠাৎ বন্ধ নয়, নীতিমালার আওতায় আসছে: প্রতিমন্ত্রী
স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান রুহুল কবির রিজভীর
ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইটে সহযোগিতার আশ্বাস যুক্তরাষ্ট্রের
সিনেমা সমাজের মানসিকতা পরিবর্তনের শক্তিশালী মাধ্যম : তথ্য মন্ত্রী
সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী
অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ