ওয়ার্নারের বিদায়ী টেস্টে পাকিস্তানকে ধবলধোলাই

প্রথম পাতা » খেলাধুলা » ওয়ার্নারের বিদায়ী টেস্টে পাকিস্তানকে ধবলধোলাই
শনিবার, ৬ জানুয়ারী ২০২৪



ওয়ার্নারের বিদায়ী টেস্টে পাকিস্তানকে ধবলধোলাই

জয় দিয়েই ক্যারিয়ারের শেষ টেস্টটা রাঙিয়েছেন ডেভিড ওয়ার্নার। অন্যদিকে টানা তিন টেস্টে হেরে অজিদের মাটিতে আবারও হোয়াইটওয়াশের লজ্জায় ডুবেছে পাকিস্তান।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে দ্য গ্রিন ম্যানদের উইকেটে হারিয়েছে অজিরা। এর আগে, সিরিজের প্রথম দুই ম্যাচে ৩৬০ ও ৭৯ রানের ব্যবধানে হেরেছিল শান মাসুদের দল।

এ নিয়ে টানা ষষ্ঠবার অজিদের মাটিতে হোয়াইটওয়াশ হলো পাকিস্তান। ১৯৯৫ সালের পর তাসমান পাড়ের দেশটিতে কোনো টেস্টে জয়ের স্বাদ পায়নি দ্য গ্রিন ম্যানরা। এমনকি ড্রয়ের দেখাও পায়নি তারা।

এর আগে, ৭ উইকেটে ৬৮ রানে তৃতীয় দিনের খেলা শেষ করেছিল পাকিস্তান। অপরাজিত ব্যাটার হিসেবে ক্রিজে ছিলেন মোহাম্মদ রিজওয়ান ও আমের জামাল। তবে দ্বিতীয় ইনিংসে তাদের দলের হাল ধরতে দেয়নি অজিরা। চতুর্থ দিনে ৪২ রান যোগ করতেই লায়নের শিকার বনে সাজঘরে ফেরেন রিজওয়ান। ৫৭ বলে ২৮ রানে থামেন তিনি।

রিজওয়ানের বিদায়ের দুই বল পর ফেরেন জামালও। কামিন্সের বলে হেডকে ক্যাচ দিয়ে থামেন তিনি (১৮)। এরপর হাসান আলী ৫ রানে ফিরলে ১১৫ রানে থামে দ্য গ্রিন ম্যানদের দ্বিতীয় ইনিংস।

এরপর দ্বিতীয় ইনিংসে সফরকারীদের দেওয়া ১৩০ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ২ উইকেটের বিনিময়ে জয় পায় অজিরা। ক্যারিয়ারের শেষ টেস্ট ইনিংসে ডেভিড ওয়ার্নারের ব্যাট থেকে আসে ৫৭ রান। ল্যাবুশেন করেন ৬২ রান।

এর আগে, প্রথম ইনিংসে ৩১৩ রান করে পাকিস্তান। জবাবে খেলতে নেমে ২৯৯ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। ১৪ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করলেও স্বাগতিকদের ঘূর্ণি আর গতিতে ১১৫ রানে গুটিয়ে যায় পাকিস্তান। জস হ্যাজলউড চারটি ও লায়ন শিকার করেন তিনটি উইকেট।

বাংলাদেশ সময়: ১৩:০৭:০৯   ৩৩০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


২৫ বছরে প্রথম ঘরের মাঠে প্রিমিয়ার লিগ জয় উদযাপন কভেন্ট্রির
লিটনের সেঞ্চুরি, ৪৭৮ রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা বাংলাদেশের
লাল কার্ডে ভেঙে পড়ল লিভারপুল, ৩ গোলে জয় সিটির
রোমাঞ্চকর লড়াইয়ে ব্রেন্টফোর্ডের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করল অ্যাস্টন ভিলা
চেলসির কাছে বিধ্বস্ত বোর্নমাউথ
হার দিয়ে অস্ট্রেলিয়া সিরিজ শুরু করল বাংলাদেশ নারী দল
চতুর্থ শ্রেণি থেকে বাধ্যতামূলক হচ্ছে খেলাধুলার বই : আমিনুল হক
ফুলহামের বর্ষসেরা একাডেমি খেলোয়াড় বাংলাদেশের ফারহান
উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
আর্সেনালের সাথে ২০৩০ পর্যন্ত নতুন চুক্তি নবায়ন করলেন আর্তেতা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ