নোয়াখালীতে বিএনপির ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ

প্রথম পাতা » চট্টগ্রাম » নোয়াখালীতে বিএনপির ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ
শনিবার, ৬ জানুয়ারী ২০২৪



নোয়াখালীতে বিএনপির ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ

বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার হরতালের সমর্থনে নোয়াখালীর বিভিন্ন স্থানে মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতারা। এ সময় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে সড়কে অগ্নিসংযোগ করেছে।

শনিবার (৬ জানুয়ারি) সকাল ১০টার দিকে নোয়াখালী জেলা শহর মাইজদীর পৌর বাজার সংলগ্ন প্রধান সড়কে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ ঘটনায় তারা।

স্থানীয়রা জানান, ৪৮ ঘণ্টা হরতালের সমর্থনে সকাল ১০টার দিকে হঠাৎ মিছিল বের করে বিএনপির নেতাকর্মীরা। এক পর্যায়ে তারা পৌরবাজার বকশি মিজির পুল এলাকায় প্রধান সড়কে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করে। পুলিশের উপস্থিতির খবরে সড়ক ছেড়ে পালিয়ে যায়।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহিদুল হক রনি জানান, সকালে নির্বাচন নিয়ে ফোর্সদের ব্রিফিং চলছিল। এ সুযোগে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার সঙ্গে সঙ্গে তারা পালিয়ে যায়।

বাংলাদেশ সময়: ১৩:০৩:৪৭   ৩৩২ বার পঠিত   #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের নির্দেশ খাদ্যমন্ত্রীর
রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালকে ১ হাজার শয্যায় উন্নীত করা হবে : কৃষিমন্ত্রী
কুমিল্লায় ড. আখতার হামিদ খানের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত
শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে : অর্থমন্ত্রী
রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি
কুমিল্লায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ