গাজরের লাড্ডু তৈরির রেসিপি

প্রথম পাতা » ছবি গ্যালারী » গাজরের লাড্ডু তৈরির রেসিপি
শনিবার, ৬ জানুয়ারী ২০২৪



গাজরের লাড্ডু তৈরির রেসিপি

গাজর দিয়ে তৈরি করা যায় চমৎকার স্বাদের সব খাবার। বিশেষ করে মিষ্টি জাতীয় খাবার এটি দিয়ে তৈরি করলে তা খেতে বেশি সুস্বাদু লাগে। গাজরের পায়েস, গাজরের হালুয়া তো তৈরি করাই হয়, গাজরের লাড্ডু তৈরি করে খেয়েছেন কখনো? এই লাড্ডুর স্বাদ মুখে লেগে থাকার মতো। একবার তৈরি করে খেলে বারবার খেতে ইচ্ছা হবে। আপনি চাইলে বাড়িতে খুব সহজ রেসিপিতে তৈরি করতে পারেন গাজরের লাড্ডু। চলুন জেনে নেওয়া যাক গাজরের লাড্ডু তৈরির রেসিপি-

তৈরি করতে যা লাগবে

গাজর- ১ কেজি

বিজ্ঞাপন

দুধ- ১ লিটার

মাওয়া- ২ কাপ

বিজ্ঞাপন

চিনি- ৩ কাপ

ঘি- আধা কাপ

এলাচ গুঁড়া- আধা চা চামচ

কেওড়া- ১ টেবিল চামচ

দারুচিনি- ২ টুকরা

এলাচ- ২টি।

যেভাবে তৈরি করবেন

গাজর মিহি কুচি করে দারুচিনি, এলাচ, দুধ দিয়ে সেদ্ধ করে শুকিয়ে ফেলতে হবে। অন্য প্যানে ঘি গরম করে সেদ্ধ গাজরের সঙ্গে চিনি দিয়ে চুলায় জ্বাল দিতে হবে। একটু পর কেওড়া ও এলাচ গুঁড়া দিয়ে নাড়তে হবে। নাড়তে নাড়তে প্যানের গা ছেড়ে এলে চুলা বন্ধ করে দেড় কাপ মাওয়া দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে নিতে হবে। অল্প ঠান্ডা হলে লাড্ডুর আকার করে মাওয়ায় গড়িয়ে সাজিয়ে পরিবেশন করতে হবে।

বাংলাদেশ সময়: ১৫:৫২:৪২   ৮০৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
জেলা ও দায়রা জজের নেতৃত্বে আদালত প্রাঙ্গণে ডেঙ্গু প্রতিরোধ অভিযান
সোনারগাঁয়ে ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ও ধ্বংস
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় শিশুসহ নিহত ৯
রোমাঞ্চকর লড়াইয়ে ব্রেন্টফোর্ডের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করল অ্যাস্টন ভিলা
শিক্ষার্থীদের গুণগত শিক্ষা নিশ্চিত করতে হবে: ভূমিমন্ত্রী
আবহমানকাল থেকেই বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ : তথ্য প্রতিমন্ত্রী
চেলসির কাছে বিধ্বস্ত বোর্নমাউথ
কালকিনিতে দুই গ্রুপের সংঘর্ষ ও হাত বোমা বিস্ফোরণ, আহত-৩

News 2 Narayanganj News Archive

আর্কাইভ