ইতিহাস গড়লেন ব্যারিস্টার সুমন

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইতিহাস গড়লেন ব্যারিস্টার সুমন
রবিবার, ৭ জানুয়ারী ২০২৪



ইতিহাস গড়লেন ব্যারিস্টার সুমন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে ঈগল প্রতীক নিয়ে প্রায় দেড় লাখ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

হবিগঞ্জ-৪ আসনে মোট ১৭৭টি কেন্দ্র রয়েছে। সর্বশেষ হিসাব অনুযায়ী, ব্যারিস্টার সুমন পেয়েছেন ১ লাখ ৯৮ হাজার ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী পেয়েছেন প্রায় ৪৭ হাজার ভোট।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র এসব তথ্য জানিয়েছে।

রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয় এবং চলে বিকাল ৪টা পর্যন্ত।

হবিগঞ্জ-৪ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১২ হাজার ৩০৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৭ হাজার ৮৮৪ জন, মহিলা ভোটার ২ লাখ ৫৪ হাজার ৪২৩ জন। মোট ভোট কেন্দ্র সংখ্যা ১৭৭টি। এই আসনে উপজেলা ভিত্তিক দেখা যায়- মাধবপুরে মোট ইউনিয়ন ১১টি, মোট ভোটার সংখ্যা ২ লাখ ৬৮ হাজার ৩৬২ জন। অপর দিকে চুনারুঘাট উপজেলায় মোট ইউনিয়ন সংখ্যা ১০টি। মোট ভোটার সংখ্যা ২লাখ ৪৩ হাজার ৯৪৬ জন।

বাংলাদেশ সময়: ২২:১০:৩১   ৩৫৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
মহাষষ্ঠীতে শুরু দুর্গোৎসব, উৎসবমুখর নারায়ণগঞ্জ
ফতুল্লায় ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
আগামীকাল নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে আসছেন স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান
দুর্গাপূজায় শান্তি ও সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ : গয়েশ্বর চন্দ্র রায়
দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানালেন আইনমন্ত্রী
সব ধর্মের বিশ্বাস ও আচার-অনুষ্ঠানের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
বন্দরে মাকসুদা হত্যা: আদালতে প্রধান আসামি সাদ্দামের স্বীকারোক্তী
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ