গ্রামীণ মানুষের সুযোগ-সুবিধা সৃষ্টির ক্ষেত্রে সরকার দৃষ্টি দিবে : খাদ্যমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » গ্রামীণ মানুষের সুযোগ-সুবিধা সৃষ্টির ক্ষেত্রে সরকার দৃষ্টি দিবে : খাদ্যমন্ত্রী
সোমবার, ৮ জানুয়ারী ২০২৪



গ্রামীণ মানুষের সুযোগ-সুবিধা সৃষ্টির ক্ষেত্রে সরকার দৃষ্টি দিবে : খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, আওয়ামী লীগের নির্বাচনী অঙ্গিকার মোতাবেক গ্রামাঞ্চলের মানুষের সকল সুযোগ সুবিধা সৃষ্টির ক্ষেত্রে সরকার দৃষ্টি দিবে। আগামীতে যে নতুন সরকার গঠিত হবে, সেই সরকারের মূল লক্ষ্য হবে উদ্যোক্তা ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বেকারত্ব নিরসন করা। এ ছাড়াও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে সরকার অগ্রাধিকার দেবে। সোমবার বিকেলে নিজ নির্বাচনী এলাকায় পোরশা উপজেলার সরাইগাছী ও সাপাহারে সাধারণ মানুষের সাথে নির্বাচনোত্তর সৌজন্য সাক্ষাত শেষে গণমাধ্যমকর্মীদের তিনি এসব কথা বলেন ।
তিনি বলেন, সরকার শিল্প কল কারখানা স্থাপন, উন্নত যোগাযোগ ব্যবস্থা ও কর্মমুখী শিক্ষার প্রসার ঘটানোর মধ্য দিয়ে গ্রামে বসবাসকারী মানুষের আর্থ-সামাজিক উন্নয়নের প্রয়োজনীয় পরিকল্পনা বাস্তবায়ন করবে। এ সময় নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করায় ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মন্ত্রী। এসব অনুষ্ঠানে পোরশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: আনোয়ারুল ইসলাম ,সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, উপজেলা চেয়ারম্যান শাহ মঞ্জুর মোর্শেদ চৌধুরী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:২৭:১৪   ২৪৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সালথায় দোয়া মাহফিল
পুকুরে ডুবে মাদারগঞ্জে আরও এক শিশুর করুণ মৃত্যু
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফরিদপুরে অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ
ভোলায় শহীদ জিয়ার ৪৫তম মৃত্যুবার্ষিকী পালিত
জিয়াউর রহমানের আদর্শ জাতিকে সবসময় অনুপ্রাণিত করে : তথ্য প্রতিমন্ত্রী
আন্তর্জাতিক বাজার পরিস্থিতির ওপর চামড়ার দাম নির্ভর করে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
শহীদ জিয়াকে অসময়ে হত্যা না করলে বাংলাদেশ সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হতো - স্পিকার
দুস্থদের মাঝে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
জীবিত জিয়ার চেয়ে শহীদ জিয়া বেশি শক্তিশালী : দুলু
জিয়াউর রহমানের আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সকলকে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ