আতঙ্ক ছড়াতেই পরিকল্পিতভাবে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ : ডিএমপি

প্রথম পাতা » ছবি গ্যালারী » আতঙ্ক ছড়াতেই পরিকল্পিতভাবে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ : ডিএমপি
রবিবার, ৮ নভেম্বর ২০২৬



আতঙ্ক ছড়াতেই পরিকল্পিতভাবে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ : ডিএমপি

রাজধানীর বিভিন্ন স্থানে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ ও গণপরিবহনে অগ্নিসংযোগের ঘটনাগুলো জনমনে আতঙ্ক তৈরি এবং নাশকতার উদ্দেশ্যে করা হচ্ছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

রবিবার (৮ নভেম্বর) রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ তথ্য জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন।

আকতার হোসেন বলেন, ককটেল বিস্ফোরণ ও যানবাহনে আগুনের প্রতিটি ঘটনা পুলিশ নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও তদন্ত করছে। ইতিমধ্যে এসব ঘটনার সঙ্গে জড়িত কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন সংগঠন ও অঙ্গ সংগঠনের সদস্যরা রয়েছে।

গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে ডিএমপির অপারেশনাল কার্যক্রম ও পুলিশ মোতায়েন জোরদার করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। তিনি জানান, সার্বিক বিষয় পর্যালোচনা করে স্পষ্ট যে, একটি নির্দিষ্ট গোষ্ঠী উদ্দেশ্যপ্রণোদিতভাবে নাশকতা ও আতঙ্ক ছড়াতে এসব কাজ করছে।
জননিরাপত্তা সুনিশ্চিত করতে এবং আতঙ্ক দূর করতে ডিএমপির মোবাইল পার্টি ও পিকেট ডিউটির পাশাপাশি কড়া নজরদারি বজায় রাখা হয়েছে।

এসব ঘটনার সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করে কারা নাশকতার উদ্দেশ্যে এসব দাহ্য পদার্থ সংগ্রহ করছে, তাদের শনাক্ত করতে ডিএমপির অভিযান ও কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩:৩০:৫৫   ৩ বার পঠিত   #







ছবি গ্যালারী’র আরও খবর


বাংলাদেশকে বুকে ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
ভ্যালেন্সিয়াকে উড়িয়ে বার্সেলোনার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে রিয়াল মাদ্রিদ
ম্যানসিটিকে হারিয়ে রেলিগেশন অঞ্চল থেকে বেরিয়ে এলো নটিংহ্যাম
শেখ হাসিনাকে ফেরাতে আইনগত সব পদক্ষেপ নেবে সরকার - আইনমন্ত্রী
আতঙ্ক ছড়াতেই পরিকল্পিতভাবে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ : ডিএমপি
৪০ বছর পর ‘রেলিগেশন জোনে’ ম্যানচেস্টার ইউনাইটেড
কালকিনিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত
সদরপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত
আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ