আর্থিক অন্তর্ভুক্তির লক্ষ্যে সিনজেনটা ও প্রাইম ব্যাংকের মধ্যে চুক্তি সই

প্রথম পাতা » অর্থনীতি » আর্থিক অন্তর্ভুক্তির লক্ষ্যে সিনজেনটা ও প্রাইম ব্যাংকের মধ্যে চুক্তি সই
সোমবার, ৮ জানুয়ারী ২০২৪



আর্থিক অন্তর্ভুক্তির লক্ষ্যে সিনজেনটা ও প্রাইম ব্যাংকের মধ্যে চুক্তি সই

কৃষক ও কৃষি উপকরণ বিক্রেতাদের আর্থিক অন্তর্ভুক্তির আওতায় আনার লক্ষ্যে বিশ্বব্যাপী খ্যাতিমান কৃষিভিত্তিক কোম্পানি সিনজেনটা বাংলাদেশ লিমিটেড সম্প্রতি প্রাইম ব্যাংকের সঙ্গে একটি সমঝোতা চুক্তি সই করেছে।
ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তি সই হয়। চুক্তির আওতায় কৃষক ও কৃষি উপকরণ বিক্রেতাদের আর্থিক অন্তর্ভূক্তি বিশেষ করে ঋণ প্রদানের মাধ্যমে ফসলের উৎপাদন বৃদ্ধিতে প্রাইম ব্যাংক এবং সিনজেনটা বাংলাদেশ এক সঙ্গে কাজ করবে।
অনুষ্ঠানে সিনজেনটা বাংলাদেশ লিমিটেডের সেল্স ডিরেক্টর ইমতিয়াজ আহমেদ চৌধুরী এবং প্রাইম ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক নাজিম এ. চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্র হস্তান্তর করেন। এসময় উভয় প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:৪৫:১৬   ৩৩৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


উপকূলের মানুষের জীবনমান উন্নয়নে ২০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক
চট্টগ্রামকে আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র করতে চায় সরকার : অর্থমন্ত্রী
আগামী সপ্তাহে বাজারে আসছে নতুন টাকা
যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ
ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের নতুন প্রোগ্রামে ঢুকতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী
ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া সিইপিএ খসড়া চূড়ান্তের লক্ষ্য
আলিবাবার ভেরিফায়েড সাপ্লায়ার হলো রিমার্ক, যুক্ত হচ্ছে ১ হাজারের বেশি পণ্য
২২৩ টাকা বাড়ল ১২ কেজি এলপিজির দাম
ডিসেম্বরে ঢাকায় বসছে দুই দিনব্যাপী এনআরবি ওয়ার্ল্ড সামিট
আরএমজি খাতে সক্ষমতা বাড়াতে সবুজ বিনিয়োগের ওপর গুরুত্বারোপ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ