‘সাম্প্রদায়িকতার বিষবৃক্ষ সমূলে উৎপাটন করাই আজকের দিনের শপথ’

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘সাম্প্রদায়িকতার বিষবৃক্ষ সমূলে উৎপাটন করাই আজকের দিনের শপথ’
বুধবার, ১০ জানুয়ারী ২০২৪



‘সাম্প্রদায়িকতার বিষবৃক্ষ সমূলে উৎপাটন করাই আজকের দিনের শপথ’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তনের মধ্যদিয়ে আজকের এই দিনে মহান মুক্তিযুদ্ধের বিজয় পূর্ণতা পেয়েছিল। আজকের দিনের শপথ সাম্প্রদায়িক অপশক্তি দেশে যে বিষবৃক্ষ ছড়িয়েছে, তা সমূলে উৎপাটন করে মুক্তিযুদ্ধের চেতনা ও বিজয়কে সুসংহত করা।

বুধবার (১০ জানুয়ারি) সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে এমন মন্তব্য করেন তিনি। এর আগে, জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ওবায়দুল কাদের বলেন, ৭৫ সালের বঙ্গবন্ধুকে সপরিবারের হত্যার মধ্য দিয়ে বিজয়ের ধারা উল্টোপথে যাত্রা শুরু করে। দীর্ঘ ২১টি বছর দেশ আবারও সাম্প্রদায়িক অপশক্তির ধারায় চলে যায়।

সেতুমন্ত্রী বলেন, আজ নানা ঘাত-প্রতিঘাত, ষড়যন্ত্র রক্তপাত, বাধা বিঘ্নসহ নানা চ্যালেঞ্জ অতিক্রম করেছি। ১০ জানুয়ারি নতুন বছরের নতুন পরিস্থিতিতে দাঁড়িয়েছি। আমরা দ্বাদশ সংসদ নির্বাচনে বিপুলভাবে বিজয়ী হয়েছি শেখ হাসিনার নেতৃত্বে। তিনি পঞ্চমাবারের মতো এবং টানা চতুর্থবার প্রধানমন্ত্রী হয়েছেন।

উল্লেখ্য, মুক্তিযুদ্ধকালীন পাকিস্তানের বন্দিদশা থেকে মুক্তি পেয়ে ১৯৭২ সালের আজকের দিনে সদ্য স্বাধীন বাংলাদেশের মাটিতে প্রত্যাবর্তন করেন বঙ্গবন্ধু। পাকিস্তানের লাহোর থেকে প্রায় ৮০ মাইল দূরে লায়ালপুর শহরের মিয়ানওয়ালি কারাগারে দীর্ঘ ৯ মাস কারাভোগের পর ১৯৭২ সালের ৮ জানুয়ারি মুক্তি লাভ করেন শেখ মুজিব। পরে তিনি পাকিস্তান থেকে লন্ডন যান এবং দিল্লি হয়ে ঢাকায় ফেরেন।

বাংলাদেশ সময়: ১১:২৬:২১   ২৮৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সিদ্ধিরগঞ্জে ২ কেজি গাঁজা ও ১৭ পিস ইয়াবাসহ গ্রেফতার ২
ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ সদস্যদের সমন্বয়ে গঠিত জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি বিষয়ক সংসদীয় ককাসের ১ম বৈঠক অনুষ্ঠিত
নিত্যপণ্য ও এলপি গ্যাসের বাজারে অভিযান : ১০২ প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা
সংবিধান সংশোধন কমিটি নিয়ে যে মন্তব্য করলেন হাসনাত আবদুল্লাহ
বন্দরে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ১৫
বন্দরে যুবকদের উদ্যোগে সড়কজুড়ে সিসি ক্যামেরা
যুব সমাজকে মাদকমুক্ত রাখতে ক্রীড়া চর্চার বিকল্প নেই: মামুন মাহমুদ
একাত্তরের চেতনার ব্যবসা করে জাতিকে বিভাজনে রাখা হয়েছে: শিবির সভাপতি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ