পদোন্নতি পেয়ে মন্ত্রী হচ্ছেন তিনজন

প্রথম পাতা » ছবি গ্যালারী » পদোন্নতি পেয়ে মন্ত্রী হচ্ছেন তিনজন
বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০২৪



পদোন্নতি পেয়ে মন্ত্রী হচ্ছেন তিনজন

অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান হয়েছে। কারা হচ্ছেন মন্ত্রিসভার সদস্য তা জানা গেছে। ৩৬ সদস্য বিশিষ্ট মন্ত্রিসভার ২৫ জন পূর্ণাঙ্গ মন্ত্রী এবং প্রতিমন্ত্রী ১১ জন।

বুধবার (১০ জানুয়ারি) রাতে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কেন্দ্রে সাংবাদিকদের ব্রিফিংয়ে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের নাম ঘোষণা করেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন।

যেখানে আগের মন্ত্রিসভার প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী থেকে এবার মন্ত্রী হচ্ছেন তিনজন। তারা হলেন-শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ও ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান পদোন্নতি পেয়ে মন্ত্রী হচ্ছেন।

এবার মন্ত্রী হচ্ছেন- আ, ক, ম. মোজাম্মেল হক (গাজীপুর-১); ওবায়দুল কাদের (নোয়াখালী-৫); নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন (নরসিংদী-৪);
আসাদুজ্জামান খান (ঢাকা-১২); ডা. দীপু মনি (চাঁদপুর-৩); মো. তাজুল ইসলাম (কুমিল্লা-৯); মুহাম্মদ ফারুক খান (গোপালগঞ্জ-১); আবুল হাসান মাহমুদ আলী (দিনাজপুর-৪); আনিসুল হক (বাহ্মণবাড়িয়া-৪); মোহাম্মদ হাছান মাহমুদ (চট্টগ্রাম-৭); মো. আব্দুস শহীদ (মৌলভীবাজার-৪); সাধন চন্দ্র মজুমদার (নওগাঁ-১); র, আ, ম, উবায়দুল মোকতাদির চৌধুরী (ব্রাহ্মণবাড়িয়া-৩); মো. আব্দুর রহমান (ফরিদপুর-১); নারায়ন চন্দ্র চন্দ (খুলনা-৫); আব্দুস সালাম (ময়মনসিংহ-৯); মহিবুল হাসান চৌধুরী (চট্টগ্রাম-৯); ফরহাদ হোসেন (মেহেরপুর-১); মো. ফরিদুল হক খান (জামালপুর-২); মো. জিল্লুল হাকিম (রাজবাড়ী-২); সাবের হোসেন চৌধুরী (ঢাকা-৯); জাহাঙ্গীর কবির নানক (ঢাকা-১৩); নাজমুল হাসান (কিশোরগঞ্জ-৬); স্থপতি ইয়াফেস ওসমান (টেকনোক্র্যাট) ও সামন্ত লাল সেন (টেকনোক্র্যাট)।

প্রতিমন্ত্রী হচ্ছেন- বেগম সিমিন হোসেন রিমি (গাজীপুর-৪); নসরুল হামিদ (ঢাকা-৩); জুনাইদ আহমেদ পলক (নাটোর-৩); মোহাম্মদ আলী আরাফত (ঢাকা-১৭); মো. মহিবুর রহমান (পটুয়াখালী-৪); খালিদ মাহমুদ চৌধুরী (দিনাজপুর-২); জাহিদ ফারুক (বরিশাল-৫); কুজেন্দ্র নাল ত্রিপুরা (খাগড়াছড়ি); বেগম রুমানা আলী (গাজীপুর-৩); শফিকুর রহমান চৌধুরী (সিলেট-২) ও আহসানুল ইসলাম (টিটু) (টাঙ্গাইল-৬)।

তবে কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন জানান, শপথের পরেই জানা যাবে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন কোন মন্ত্রী। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা সাতটায় বঙ্গভবনে এ শপথ অনুষ্ঠান হবে। এরপরেই তাদের মধ্যে দায়িত্ব বণ্টন করা হবে।

বাংলাদেশ সময়: ১২:৩৯:৫৩   ৩০২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বিমান চলাচল খাতের নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনায় আইকাওর অডিট শুরু
সোনারগাঁয়ে ৯ কেজি গাঁজাসহ তিনজন গ্রেপ্তার
বন্দরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির, ছানি অস্ত্রোপচারের জন্য ২১ রোগী বাছাই
সিদ্ধিরগঞ্জে সাগরের নেতৃত্বে নানা কর্মসূচিতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
আ.লীগের যারা ভালো মানুষ, তারা আপন ঠিকানা খুঁজে নেবেন : জামায়াত আমির
চাঁদপুরে ইপিজেড ও সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্যোগ, স্থান পরিদর্শন বেপজার
শরীয়তপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালি ও আলোচনা সভা
৩ বছর পর এলডিসি থেকে উত্তরণ করবে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ