বিয়ে করলেন পেসার খালেদ আহমেদ

প্রথম পাতা » খেলাধুলা » বিয়ে করলেন পেসার খালেদ আহমেদ
বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০২৪



বিয়ে করলেন পেসার খালেদ আহমেদ

ক্রিকেটার সৈয়দ খালেদ আহমেদ বিয়ে সম্পন্ন করলেন। ৩১ বছর বয়সী এই টাইগার পেসার বুধবার (১০ জানুয়ারি) বিকেলে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে বিয়ের বিষয়টি নিশ্চিত করেন।

ফেসবুক পেজে স্ত্রীর সঙ্গে তোলা একটি ছবি তুলে সংক্ষিপ্ত এক পোস্টে সৈয়দ খালেদ আহমেদ লেখেন, ‘আমি আনুষ্ঠানিকভাবে তার।’

২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে অভিষেক হয় খালেদ আহমেদ। ২০২৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ওয়ানডেতেও তার অভিষেক হয়। বাংলাদেশের হয়ে খালেদ আহমেদ ১২টি টেস্ট আর ২টি ওয়ানডে ম্যাচে অংশ নিয়ে ২৪ উইকেট শিকার করেন।

প্রথম শ্রেণির ক্রিকেটে ৫৪ ম্যাচে অংশ নিয়ে ১৩৩ উইকেট শিকার করেছেন খালেদ। লিস্ট ‘এ’ ক্রিকেটে ৫৩ ম্যাচে তার সংগ্রহ ৭৩ উইকেট। টি-টোয়েন্টিতে ৪৬ ম্যাচে খালেদের সংগ্রহ ৫৪ উইকেট।

আসন্ন বিপিএলে বরিশাল বুলসের হয়ে খেলবেন এই তাকরা পেসার। বিপিএলের আগেই বিয়ের আনুষ্ঠানিকতা সেরে নিলেন জাতীয় দলের এই তারকা পেসার।

বাংলাদেশ সময়: ১২:৩৭:০৩   ৩৯৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


জাতীয় ফুটবল দলের নতুন অফিসিয়াল জার্সি উন্মোচন
কাজাখস্তানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ নারী দল
দুই মিনিটে পিছিয়ে যেয়েও জয় ছিনিয়ে নিল আর্সেনাল
ভ্যালেন্সিয়াকে ৫ গোলে উড়িয়ে বার্সেলোনার চারে চার
মেসির দুই অ্যাসিস্টের পরও মায়ামিকে রুখে দিলেন সেই এমবোলো
গোল পাননি রোনালদো, মৌসুমের প্রথম হার আল-নাসরের
পাকিস্তানকে ৫৫ রানে অলআউট করে ভারতের বড় জয়
ইসাকের জোড়ায় প্রথম জয় লিভাপুলের
বার্সেলোনা ছেড়ে কাতারের ক্লাবে গেলেন স্প্যানিশ ফুটবলার
বিপিএল স্থগিত করে ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়াল বিসিবি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ