ফেনীতে দোকানের তালা ভেঙে ১০০ ভরি স্বর্ণ লুট

প্রথম পাতা » চট্টগ্রাম » ফেনীতে দোকানের তালা ভেঙে ১০০ ভরি স্বর্ণ লুট
বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০২৪



ফেনীতে দোকানের তালা ভেঙে ১০০ ভরি স্বর্ণ লুট

ফেনী সদর উপজেলার ফাজিলপুরে ইউনিয়নে একটি দোকান থেকে শত ভরি স্বর্ণ লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দুপুরে ইউনিয়নের রহিম উল্ল্যাহ সাহেবের বাজারে আলাদিন জুয়েলার্সে এ ঘটনা ঘটে।

দোকান মালিক আলাউদ্দিন বলেন, প্রতিদিনের মতো আজও দুপুরের খাবার খেতে বাড়িতে যাই। এই সুযোগে দোকানের তালা ভেঙে ভেতরে ঢুকে ১০০ ভরি স্বর্ণ লুট করে নিয়েছে দুর্বৃত্তরা। দুপুর আড়াইটার দিকে দোকানে এসে তালা ভাঙা দেখতে পেয়ে তাৎক্ষণিক পুলিশকে জানাই।

ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী বলেন, আমাদের হাতে একটি সিসিটিভি ফুটেজ এসেছে। ফুটেজে দুজন বাইরে পাহারায় থেকে তালা ভেঙে একজন ভেতরে ঢুকে স্বর্ণ চুরির দৃশ্য রয়েছে। অতিদ্রুত ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ফেনী জেলা জুয়েলার্স সমিতির সভাপতি ইসমাইল হোসেন খোকন বলেন, আমাদের জন্য এ ধরনের ঘটনা অত্যন্ত দুঃখজনক। ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছি। আশা করি এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থোয়াই অংপ্রু মারমা, ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী, উপপরিদর্শক মাহফুজুর রহমানসহ জেলা জুয়েলার্স সমিতির নেতারা।

বাংলাদেশ সময়: ২৩:৩২:১৭   ৫৩৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী
শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী
মৎস্য-প্রাণিসম্পদ খাতে মাঠপর্যায়ে কার্যক্রম জোরদারের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর
জটিলতা কাটিয়ে আজ আসছে রুপপুরের পারমাণবিক জ্বালানি
জামায়াতকে হেফাজতের কাছ থেকে ইসলামের প্রচার শেখা উচিত: রাশেদ খাঁন
মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড
প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে
ফেনীর ৩ উপজেলার ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ