খাগড়াছড়িতে বিশ্ব-শান্তি বুদ্ধধাতু জাদি ভবনের ছাদ ঢালাই উদ্বোধন মন্ত্রীর

প্রথম পাতা » চট্টগ্রাম » খাগড়াছড়িতে বিশ্ব-শান্তি বুদ্ধধাতু জাদি ভবনের ছাদ ঢালাই উদ্বোধন মন্ত্রীর
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬



খাগড়াছড়িতে বিশ্ব-শান্তি বুদ্ধধাতু জাদি ভবনের ছাদ ঢালাই উদ্বোধন মন্ত্রীর

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে খাগড়াছড়ি সদরের সাতভাইয়া পাড়ায় অবস্থিত ‘বিশ্ব-শান্তি বুদ্ধধাতু বোগোঃ জাদি’ ভবনের প্রথম ধাপের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু।

আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত এ আয়োজনে মন্ত্রী সাচিং প্রু এমপির সঙ্গে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান, খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল ওয়াদুদ ভূঁইয়া এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাধবী মার্মা।

সকাল থেকেই সাতভাইয়া পাড়ার জাদি প্রাঙ্গণে ভক্ত ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বৌদ্ধ ধর্মীয় রীতি অনুসারে মন্ত্রোচ্চারণ ও প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে ভবনটির ছাদ ঢালাই কাজের আনুষ্ঠানিকতা শুরু হয়।

পরে আয়োজিত ধর্মীয় প্রার্থনা সভায় বাংলাদেশের অব্যাহত অগ্রগতি, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং পার্বত্য অঞ্চলসহ সমগ্র দেশের মানুষের সুখ-শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়। মন্ত্রী ও উপস্থিত সংসদ সদস্যরা ভক্তদের সঙ্গে নিয়ে এতে অংশ নেন। পরে বেলুন উড়িয়ে ভবনটির ছাদ ঢালাই কাজের শুভ উদ্বোধন করা হয়।

ছাদ ঢালাইয়ের আনুষ্ঠানিকতার পাশাপাশি দেশ ও জাতির সার্বিক মঙ্গল, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ ধর্মীয় প্রার্থনা অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, সাতভাইয়া পাড়ায় অবস্থিত ঐতিহ্যবাহী ‘বিশ্ব-শান্তি বুদ্ধধাতু বোগোঃ জাদি’র প্রতিষ্ঠাতা বান্দরবানের ক্যলমংপাড়ার অধিবাসী উক্যচিং মার্মা। তিনি স্থানীয়ভাবে কেতু মার্মা নামে পরিচিত।

ধর্মীয় প্রার্থনা ও ছাদ ঢালাইয়ের কাজ শেষে পরিবেশ সুরক্ষা ও শান্তির প্রতীক হিসেবে মন্ত্রী সাচিং প্রু উপস্থিত তিন সংসদ সদস্যকে সঙ্গে নিয়ে জাদি প্রাঙ্গণে নাকশা ফুলের চারা রোপণ করেন।

বাংলাদেশ সময়: ১৬:৩০:৪৭   ৬ বার পঠিত   #  #  #







চট্টগ্রাম’র আরও খবর


মেঘনায় অবৈধ বালু উত্তোলন, দুটি ড্রেজারসহ আটক ৫
খাগড়াছড়িতে বিশ্ব-শান্তি বুদ্ধধাতু জাদি ভবনের ছাদ ঢালাই উদ্বোধন মন্ত্রীর
পাহাড়ে কফি ও কাজুবাদাম চাষে ঘূর্ণায়মান তহবিল চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে : পার্বত্য মন্ত্রী
কুমিল্লার লাকসাম স্টেডিয়ামে গ্যালারি নির্মাণসহ পূর্ণাঙ্গ স্টেডিয়াম বাস্তবায়নের আশ্বাস যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর
কফি ও কাজুবাদাম চাষে বদলাতে পারে পাহাড়ের অর্থনীতি : পার্বত্যমন্ত্রী
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী
তিন বাহিনীর প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
টেকনাফে মানবপাচারকালে সেনাবাহিনীর যৌথ অভিযানে নারী ও শিশু উদ্ধার
সশস্ত্র বাহিনী দিবস জাতীয় জীবনের গৌরবোজ্জ্বল দিন : অর্থমন্ত্রী
অশান্তি প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : পরিবেশমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ