ভোলার দুর্গম চরাঞ্চলে ডুফা ক্লাবের কম্বল বিতরণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভোলার দুর্গম চরাঞ্চলে ডুফা ক্লাবের কম্বল বিতরণ
শুক্রবার, ১২ জানুয়ারী ২০২৪



ভোলার দুর্গম চরাঞ্চলে ডুফা ক্লাবের কম্বল বিতরণ

জেলার উপজেলা সদরের দুর্গম মাঝের চর এলাকায় আজ অসহায় শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।
শুক্রবার বেলা ১১ টায় ঢাকা ইউনিভার্সিটি ফ্রেন্ডস এ্যালায়েন্স ক্লাব (ডুফা ক্লাব) এর আয়োজনে ৫০০ মানুষের মধ্যে এসব কম্বল তুলে দেয়া হয়।
স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জহিরুল ইসলাম নকিবের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আরিফুজ্জামান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন- জেলা পুলিশ সুপার মো. মাহিদুজ্জামান, ডুফা ক্লাবের সভাপতি রফিকুল্লাহ রোমেল, সাধারণ সম্পাদক মো. নাহিদ হোসেন, সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. ইউনুস।
এ সময় প্রধান অতিথি চরের বাসিন্দাদের উদ্দেশ্যে বলেন, মানুষ মানুষের জন্য, তাই আমরা মানবিক কারণেই আজকের এই কম্বল বিতরণ করছি। আপনারা ভাববেন না, আপনাদের পাশে সরকার আছে।কেউ পিছিয়ে থাকবে না। ছেলে-মেয়েদের লেখাপড়া করিয়ে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। এছাড়াও তিনি চরাঞ্চলের উন্নয়নে বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন।

বাংলাদেশ সময়: ২৩:৩২:১৪   ৩৩২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


কর্মসংস্থান ও শিল্প চাহিদার সামঞ্জস্যে পূর্ণাঙ্গ টিভেট ইকোসিস্টেম গড়ে তুলছে বাংলাদেশ: তিয়ানজিনে শিক্ষামন্ত্রী
সিটিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বসুন্ধরা কিংসের
জিং কোয়ানের বক্তব্যকে ‘পরোক্ষ হুমকি’ বলল ফিলিপাইন
মূল্যস্ফীতির চাপে থাকা মানুষের দুর্ভোগ কমাবে ফ্যামিলি কার্ড: তিতুমীর
আটক ২ পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ
২৪ ঘণ্টায় হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর
গণতন্ত্রের ভিতকে শক্তিশালী রাখলে দেশের উন্নয়ন সম্ভব: পানিসম্পদমন্ত্রী
শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশে সহায়তা করবে সরকার: মাহদী আমিন
রেশমের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে: ভূমিমন্ত্রী
প্রতিমা বিসর্জনে দুর্ঘটনা মোকাবিলায় প্রস্তুত কোস্টগার্ডের ডুবুরি দল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ