চাঁদপুরে আন্তঃজেলা গরু চোর চক্রের ৩ সদস্য আটক

প্রথম পাতা » চট্টগ্রাম » চাঁদপুরে আন্তঃজেলা গরু চোর চক্রের ৩ সদস্য আটক
রবিবার, ১৪ জানুয়ারী ২০২৪



চাঁদপুরে আন্তঃজেলা গরু চোর চক্রের ৩ সদস্য আটক

চাঁদপুরে দুটি গরুসহ আন্তঃজেলা চোরচক্রের তিন সদস্যকে আটক করেছে হাজীগঞ্জ থানা পুলিশ।

শনিবার (১৩ জানুয়ারি) রাত ১০টায় চাঁদপুর সদর উপজেলার ওয়ারলেস এলাকা থেকে এই চোরচক্রের প্রধান রাসেলকে আটক করা হয়। এর আগে তার আরও দুই সহযোগীকে আটক করে পুলিশ। এ সময় চুরি যাওয়া দুটি গরুও উদ্ধার করা হয়।

আটকরা হলেন: বরিশালের বাবুগঞ্জের রাসেল হোসেন (৩২), চাঁদপুর সদরের হোমিও লিটন (৩০), হাজীগঞ্জের আব্দুল কাদিরের (৪০)।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রশিদ জানান, গত ৩ জানুয়ারি হাজীগঞ্জ পৌরসভার খাটরা বিলওয়াই এলাকা থেকে এক কৃষকের দুটি গরু চুরি হয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হলে পুলিশ কয়েকটি সূত্র ধরে অভিযান শুরু করে। পরে গরু চোর চক্রের সন্ধান পায় পুলিশ। এবং তাদের আটক করা হয়।

ওসি আরও জানান, এদের মধ্যে তিনজনই আন্তঃজেলা গরু চোরচক্রের সদস্য। তারা চাঁদপুরসহ দেশের বিভিন্নস্থান থেকে গরু চুরি করে অন্যত্র নিয়ে বিক্রি করতো।

বাংলাদেশ সময়: ১১:১৭:২৬   ৩৫৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


আটক ২ পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ
গণতন্ত্রের ভিতকে শক্তিশালী রাখলে দেশের উন্নয়ন সম্ভব: পানিসম্পদমন্ত্রী
কক্সবাজারে কোনো ঝুঁকিপূর্ণ পূজামন্ডপ নেই: অধিনায়ক এসআরবি-১৫
অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই - স্বরাষ্ট্রমন্ত্রী
সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের নির্দেশ খাদ্যমন্ত্রীর
রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালকে ১ হাজার শয্যায় উন্নীত করা হবে : কৃষিমন্ত্রী
কুমিল্লায় ড. আখতার হামিদ খানের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত
শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে : অর্থমন্ত্রী
রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ