জনগণকে সঙ্গে নিয়ে এগিয়ে যাবে সরকার: এডভোকেট কামরুল

প্রথম পাতা » ছবি গ্যালারী » জনগণকে সঙ্গে নিয়ে এগিয়ে যাবে সরকার: এডভোকেট কামরুল
রবিবার, ১৪ জানুয়ারী ২০২৪



জনগণকে সঙ্গে নিয়ে এগিয়ে যাবে সরকার: এডভোকেট কামরুল

সরকার জনগণকে সঙ্গে নিয়েই এগিয়ে যাবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও ঢাকা-২ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম।
তিনি রোববার সকালে কামরাঙ্গীচর হাসপাতাল মাঠে ওয়ার্ড ও থানা আওয়ামী লীগের আয়োজনে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এ মন্তব্য করেন ।
কামরুল ইসলাম বলেন, ইশতেহার বাস্তবায়নে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করবে সরকার। নির্বাচন বানচাল করতে ব্যর্থ হয়ে এখন আবার ষড়যন্ত্র করছে বিএনপি। জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র ব্যর্থ করে এই সরকার জনগণকে সঙ্গে নিয়ে এগিয়ে যাবে।
তিনি বলেন, সরকার হবে জনগণের সরকার। বিএনপির জনগণের সঙ্গে সংযোগ নাই। জনগণের ওপর আস্থা না রেখে বিদেশীদের দিকে তাকিয়ে থাকে তারা।
৫৫, ৫৬ ও ৫৭ নং ওয়ার্ড ও থানা আওয়ামী লীগের উদ্যোগে অসহায় দুস্থদের মধ্যে ৫ হাজার কম্বল বিতরণ করা হয়। পরে সাকরাইন ঘুড়ি উৎসবের উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন, কামরাঙ্গীরচর ৫৬ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী মোহাম্মদ হোসেন, ৫৫ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী নুরে আলম বেপারী, কামরাঙ্গীরচর থানা আওয়ামী লীগের সভাপতি হাজী আবুল হোসেন সরকার ও সাধারণ সম্পাদক হাজী সোলায়মান মাদবরসহ অনেকে।

বাংলাদেশ সময়: ১৫:৪৯:৪৯   ২৭২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বিমান চলাচল খাতের নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনায় আইকাওর অডিট শুরু
সোনারগাঁয়ে ৯ কেজি গাঁজাসহ তিনজন গ্রেপ্তার
বন্দরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির, ছানি অস্ত্রোপচারের জন্য ২১ রোগী বাছাই
সিদ্ধিরগঞ্জে সাগরের নেতৃত্বে নানা কর্মসূচিতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
আ.লীগের যারা ভালো মানুষ, তারা আপন ঠিকানা খুঁজে নেবেন : জামায়াত আমির
চাঁদপুরে ইপিজেড ও সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্যোগ, স্থান পরিদর্শন বেপজার
শরীয়তপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালি ও আলোচনা সভা
৩ বছর পর এলডিসি থেকে উত্তরণ করবে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ