ফেনীতে চোরসহ ২৪ লক্ষাধিক টাকা উদ্ধার

প্রথম পাতা » চট্টগ্রাম » ফেনীতে চোরসহ ২৪ লক্ষাধিক টাকা উদ্ধার
রবিবার, ১৪ জানুয়ারী ২০২৪



ফেনীতে চোরসহ ২৪ লক্ষাধিক টাকা উদ্ধার

জেলায় ৩০ লাখ টাকা চুরির ঘটনায় ২৪ লাখ ১০ হাজার টাকা উদ্ধার এবং অভিযুক্ত মো. সুমনকে (৩০) গ্রেফতার করেছে ফেনী মডেল থানা পুলিশ। আজ রোববার (১৪ জানুয়ারি) বেলা ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থোয়াই অংপ্রু মারমা। তিনি জানান, বাইক রাইডার সুমনকে গতকাল শনিবার রাতে চট্টগ্রামের হাটহাজারি থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
থোয়াই অংপ্রু মারমা জানান, গত ২ জানুয়ারি চট্টগ্রামের ভূজপুর থানার কাজীরহাট বাজারের মল্লিকা জুয়েলার্সের ম্যানেজার কার্তিক চন্দ্র ঘোষ একই এলাকার মো. সুমন ও তার ব্যবহৃত মোটরসাইকেল ভাড়া করে ফেনী বড় বাজারে স্বর্ণ মার্কেট গোপাল পট্টিতে আসেন। পরবর্তীতে দু’টি দোকানে ৩০ লাখ টাকার স্বর্ণ বিক্রি করে তা একটি ব্যাগে ভর্তি করেন। সেখান থেকে বের হওয়ার সময় ভুলে সেলফোন ফেলে যান। মোটরবাইকে ফিরতি পথে চলার পূর্ব মুহূর্তে সেলফোনের কথা মনে পড়লে মোটরবাইকে টাকার ব্যাগ রেখে স্বর্ণ দোকানে ফিরে যান। এসময় মোটর সাইকেল রাইডার টাকা নিয়ে সটকে পড়েন।
তিনি জানান, এ ঘটনায় ফেনী মডেল থানায় মামলা করেন ভুক্তভোগী। পরে তথ্য প্রযুক্তি ও ম্যানুয়াল সোর্স কাজে লাগিয়ে চুরি হওয়া ৩০ লাখ টাকার মধ্যে ২৪ লাখ ১০ হাজার টাকা উদ্ধার করেন।
মামলার তদন্ত কর্মকর্তা মো. আলমগীর হোসেন চট্টগ্রামের হাটহাজারী থেকে অভিযুক্ত মো. সুমনকে গ্রেফতার ও তার ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়। গ্রেফতারকৃত সুমন চট্টগ্রামের ভূজপুর থানার বৈদ্দপাড়া গ্রামের মৃত আবদুস সালামের ছেলে।
থোয়াই অংপ্রু মারমা জানান, বাইক রাইডার মো. সুমনের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে চট্টগ্রামের ভুজপুর থানায় দুইটি এবং খাগড়াছড়ির মানিকছড়ি থানায় একটি মামলা রয়েছে। ফেনী থেকে টাকা চুরির মামলায় আজ তাকে আদালতে নেওয়া করা হবে।

বাংলাদেশ সময়: ১৫:৫৮:০৯   ২৩৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


সমবায়ের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়ন করতে হবে - পানি সম্পদ মন্ত্রী
কৃষকের বরাদ্দও খেয়েছেন আ.লীগ নেতাকর্মীরা: কৃষিমন্ত্রী
ইত্যাদি ফাউন্ডেশনের বৃত্তি পেলেন নোয়াখালীর ৫০ শিক্ষার্থী
শিপিং সেক্টরে নতুন বাজার সৃষ্টিতে নাবিকগণ দূত হিসেবে কাজ করবে - নৌপরিবহন মন্ত্রী
দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী
প্রধানমন্ত্রীর নেতৃত্বে সুষম উন্নয়নে সমতলের সাথে সমভাবে এগোবে পাহাড় - পার্বত্য মন্ত্রী
দেশের কৃষিকে স্বয়ংসম্পূর্ণ করতে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নই সরকারের অগ্রাধিকার
মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় ধর্মীয় মূল্যবোধের বিকল্প নেই: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ