বগুড়ায় আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » বগুড়ায় আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত
রবিবার, ১৪ জানুয়ারী ২০২৪



বগুড়ায় আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

জেলা আইন -শৃংখলা কমিটির সভা আজ সকাল ১১টায় জেলা প্রশাসক মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
সভায় বক্তব্য রাখেন, সংসদ সদস্য রেজাউল করিম তানসেন, সংসদ সদস্য মেহেদী সাউফুল্লাহ খান বাদল , জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী, জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ শফিউল আজম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মেসবাউল করিম, বগুড়া সদর উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক, কাহালু উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান , নন্দীগ্রাম উপজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ এবং জেলা নির্বাচন অফিসার মাহমুদ হাসান প্রমুখ।
সভায় জেলার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রনে রাখতে সতর্ক থাকার আহ্বান জানান বক্তারা। মাদক নির্মূলের জন্য ব্যাপক অভিযান এবং এর ভায়াল ছোবল থেকে যুব সমাজকে রক্ষা করতে হলে মাদক নির্মুলের কোন বিকল্প নেই বলে মত প্রকাশ করেন তারা। এসময় জেলা মাদক নিয়ন্ত্রন বিভাগ জানায়, বিগত এক মাসে ৫ লাখ ২২ হাজার ইয়াবা ও ১৮০ কেজি গাঁজা উদ্ধার করেছে তারা।

বাংলাদেশ সময়: ১৬:১৯:৫৯   ২৭৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মাদক পাচারের দৃশ্য দেখে ফেলায় বসতবাড়িতে ঢুকে গুলিবর্ষণ
রাষ্ট্রীয় সম্পদের অপচয় কমিয়ে উন্নয়ন ত্বরান্বিত করতে হবে: প্রতিমন্ত্রী
রূপগঞ্জে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২
জাতিসংঘের মহাসচিব পদে লড়ছেন আমিরাতের নুসেইবেহ
স্কুবা ডাইভিংয়ে স্পেশালিটি ডাইভার সার্টিফিকেট পেলেন ইরফানপুত্র বাবিল
মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
ভারতীয় ভিসা প্রক্রিয়া সহজ করার আশ্বাস হাইকমিশনারের
রুবিওর সঙ্গে কেন তাজ হোটেলের নিরাপত্তা প্রধানের সাক্ষাৎ করালেন জয়শঙ্কর
আ. লীগের সঙ্গে মিলে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে জামায়াত : রাশেদ খান
সৌদি আরবের বিমানবন্দরে হামলায় নিহত বেড়ে ২, আহত ৮

News 2 Narayanganj News Archive

আর্কাইভ