শপথ নিলেন নবনির্বাচিত সংসদ সদস্য বেগম নিলুফার আনজুম

প্রথম পাতা » ছবি গ্যালারী » শপথ নিলেন নবনির্বাচিত সংসদ সদস্য বেগম নিলুফার আনজুম
সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪



শপথ নিলেন নবনির্বাচিত সংসদ সদস্য বেগম নিলুফার আনজুম

ঢাকা, ১৫ জানুয়ারি ২০২৪ : বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি দ্বাদশ জাতীয় সংসদের ১৪৮ ময়মনসিংহ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য বেগম নিলুফার আনজুমকে জাতীয় সংসদ ভবনস্থ কার্যালয়ে শপথ বাক্য পাঠ করান।

জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম শপথ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

শপথ গ্রহণ অনুষ্ঠানে ডেপুটি স্পীকার শামসুল হক টুকু এমপি, চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি, হুইপ ইকবালুর রহিম এমপি এবং নাহিম রাজ্জাক এমপি উপস্থিত ছিলেন।

শপথ শেষে রীতি অনুযায়ী বেগম নিলুফার আনজুম শপথ বইয়ে স্বাক্ষর করেন।

এ সময়ে সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭:১৩:১১   ৩০১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


দেশের সকল নাগরিকের সুস্বাস্থ্য নিশ্চিত করাই সরকারের লক্ষ্য - স্বাস্থ্যমন্ত্রী
পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
তরুণদের কর্মসংস্থানে ব্যাপক শিল্পায়ন প্রয়োজন : আসাদুল হাবিব দুলু
লবণচাষিদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
সর্বসম্মত মতামতের ভিত্তিতেই স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন করবে সরকার: তথ্যমন্ত্রী
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে ‘প্রাক-প্রস্তুতিমূলক সভা’
প্রবাসীর স্ত্রীকে মারধর ও প্রাণনাশের চেষ্টা, থানায় অভিযোগ
মধুখালীতে চিনিকল যুবসংঘের আয়োজনে ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত
​সরিষাবাড়ীতে গলায় লিচু বিচি আটকে শিশুর মর্মান্তিক মৃত্যু
মধুখালীতে নওপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান আটক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ