গ্যাস সংকটে আবারো যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ

প্রথম পাতা » ছবি গ্যালারী » গ্যাস সংকটে আবারো যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ
সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪



গ্যাস সংকটে আবারো যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ

জামালপুর প্রতিনিধি : জামালপুরে সরিষাবাড়ীতে দেশের সর্ববৃহৎ দানাদার ইউরিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানা গ্যাস সংকটে উৎপাদন বন্ধ হয়েছে বলে নিশ্চিত করেছেন যমুনা সার কারখানার মহাব্যবস্থাপক(প্রশাসন) দেলোয়ার হোসেন। তিনি বলেন,সোমবার(১৫ জানুয়ারি) বিকাল ৩টায় গ্যাসের চাপ কমে যাওয়ায় সার উৎপাদন বন্ধ করে দেওয়া হয়েছে।

কারখানা সূত্র জানায়, পূর্বেও যমুনা সার কারখানায় নির্ধারিত চাপে গ্যাস সরবরাহ না পাওয়ায় গত ৫/৯/২০২৩ ইং তারিখে সার উৎপাদন বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। দীর্ঘদিন বন্ধ থাকার পর সংকট কাটিয়ে একই বছর ০১/১১/২০২৩ ইং তারিখে গ্যাস সরবরাহ দেয় তিতাস কর্তৃপক্ষ। পরে ০২/১১/২০২৩ ইং তারিখে ফের উৎপাদনে যায় যমুনা সার কারখানা।

১৯৯১ সালে যমুনা সার কারখানা প্রতিষ্ঠিত হয়। শুরুতে যমুনা সার কারখানার দৈনিক উৎপাদন ক্ষমতা ছিল ১ হাজার ৭শ টন। গ্যাসের চাপ কমে যাওয়ায় ১ হাজার ৩শ টনে নেমে আসে উৎপাদন ক্ষমতা। বর্তমানে কারখানাটি দেশের ১৬ জেলার সারের চাহিদা মিটিয়ে আসছে বলে কারখানা সূত্র জানায়।

বাংলাদেশ সময়: ২২:৩২:৪০   ২১৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নিরাপদ অভিবাসন নিশ্চিতে দক্ষতা উন্নয়নে গুরুত্বারোপ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
ভিন্নমতের ঊর্ধ্বে উঠে পুলিশ সদস্যদের একযোগে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
চিকিৎসা করাতে এসে ছাগল হারালেন কৃষক, হাসপাতাল চত্বরেই চুরির অভিযোগ
গণভোটের রায় বাতিল করে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে: রফিকুল ইসলাম
দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করতে যাচ্ছে সরকার : সেতুমন্ত্রী
কিশোরীকে দেহব্যবসায় বাধ্য করার দায়ে ৭ বছরের কারাদণ্ড
ফরিদপুরে ২ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ নারীসহ ৩ মাদক কারবারি আটক
ফরিদপুর জেলা পরিষদের উদ্যোগে অসহায়-দুস্থদের মাঝে আর্থিক সহায়তা বিতরণ
শিক্ষা অফিসের নির্দেশনা বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে পরীক্ষা ফি আদায়
নারী গ্রাম পুলিশ নিয়োগ স্থানীয় সরকারকে আরো জনবান্ধব করবে - স্থানীয় সরকার মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ