সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব নিলেন ডা. দীপু মনি

প্রথম পাতা » ছবি গ্যালারী » সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব নিলেন ডা. দীপু মনি
সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪



সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব নিলেন ডা. দীপু মনি

নবগঠিত মন্ত্রিসভার সমাজকল্যাণমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করে প্রথম অফিস করলেন ডা. দীপু মনি। আজ সোমবার সচিবালয়ে এসে পৌঁছলে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. খায়রুল আলম সেখসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ফুলেল সংবর্ধনা দিয়ে তাঁকে দপ্তরে নিয়ে আসেন। এ সময় মন্ত্রণালয়ের অধিনস্ত দপ্তর এবং সংস্থা প্রধানগণ উপস্থিত ছিলেন।

মন্ত্রী তাঁর দপ্তরে সকল পর্যায়ের কর্মকর্তাদের সাথে পরিচয় পর্ব শেষে মন্ত্রণালয়, দপ্তর এবং সংস্থার কর্মকর্তাদের সাথে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ (চাঁদপুর-হাইমচর) সংসদীয় আসন থেকে নির্বাচিত হয়ে গত ১১ জানুয়ারি তিনি মন্ত্রিপরিষদের সদস্য হিসেবে শপথ নেন। সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি প্রথম নারী শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি (২০১৪-২০১৮), মানবাধিকার বিষয়ক সর্বদলীয় সংসদীয় গ্রুপের সভাপতি (২০১৪-২০১৮) ও পররাষ্ট্রমন্ত্রী (২০০৯-২০১৩) ছিলেন।

ডা. দীপু মনি এমপি বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী ছিলেন।
তিনি বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

বাংলাদেশ সময়: ২২:৫৫:৫৬   ৩২৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


অবশেষে মুক্তি পেতে যাচ্ছে থালাপতির শেষ সিনেমা
টিসিবির কার্যক্রমকে জবাবদিহিমূলক ও প্রযুক্তিনির্ভর করার উদ্যোগ নিচ্ছে সরকার : বাণিজ্যমন্ত্রী
প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার : আইসিটি মন্ত্রী
যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া দরকার : ডা. জুবাইদা রহমান
সীমান্তে বেড়ার জন্য বিএসএফকে জমি দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার
মধুখালীতে শিক্ষার্থীদের মাঝে কুরআন উপহার দিলেন ইলিয়াস মোল্লা এমপি
কারাগারে আইভির জামিননামা এখনো পৌঁছায়নি
ফরিদপুরে মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভদের প্রতিবাদ ও মানববন্ধন
ঢামেক ঔষধ কোম্পানির প্রতিনিধিদের গ্রেফতারের প্রতিবাদে মধুখালীতে ফারিয়ার মানববন্ধন
ফরিদপুরে মাদক ও সন্ত্রাস দমনে কানাইপুর ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ