মানসম্পন্ন শিক্ষা ও গবেষণার লক্ষ্যে পদক্ষেপ নিতে ইউজিসি’র প্রতি শিক্ষামন্ত্রীর আহবান

প্রথম পাতা » ছবি গ্যালারী » মানসম্পন্ন শিক্ষা ও গবেষণার লক্ষ্যে পদক্ষেপ নিতে ইউজিসি’র প্রতি শিক্ষামন্ত্রীর আহবান
সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪



মানসম্পন্ন শিক্ষা ও গবেষণার লক্ষ্যে পদক্ষেপ নিতে ইউজিসি’র প্রতি শিক্ষামন্ত্রীর আহবান

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী দেশে মানসম্পন্ন শিক্ষা ও গবেষণা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) কার্যকর পদক্ষেপ গ্রহণ করার আহবান জানিয়েছেন।
আজ সোমবার (১৫ জানুয়ারি) শিক্ষামন্ত্রীর সাথে ইউজিসি কর্তৃপক্ষের এক সৌজন্য সাক্ষাতে তিনি এ আহবান জানান ।
তিনি বলেন, নতুন বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম শুরুর পূর্বে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ, ল্যাব সুবিধা চালু ও দক্ষ জনবল নিয়োগের দিকে নজর দিতে হবে।
ইউজিসি চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মুহাম্মদ আলমগীরের নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষামন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
ইউজিসি সদস্য প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন, প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ, প্রফেসর ড. হাসিনা খান, সচিব ড. ফেরদৌস জামান উপস্থিত ছিলেন।
শিক্ষামন্ত্রী মহিবুল হাসান যুগের চাহিদা ও বাস্তবতার নিরিখে দেশের বিশ্ববিদ্যালয়সমূহে বিভাগ খোলার পরামর্শ দেন।
সাক্ষাতে প্রফেসর আলমগীর দেশের উচ্চশিক্ষার বিভিন্ন বিষয় তুলে ধরেন।

বাংলাদেশ সময়: ২৩:০৯:১৮   ৩৫২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সাত দিনের ‘থানা জীবন’ শেষে মালিকের কাছে ফিরছে জব্দ হাতি
সরিষাবাড়ীতে ৩৯ সদস্যের নাগরিক পার্টির নতুন কমিটি গঠন, রাসেল আহ্বায়ক,বিপুল সদস্য সচিব
আল কোরআন ও আল হাদিস
শুধু গাছ লাগালেই হবে না, পরিচর্যাও করতে হবে: মামুন মাহমুদ
হকার পুনর্বাসনে রেললাইনের পাশে নাসিকের কাজে রেলওয়ের বাধা
শেখ হাসিনার বক্তব্য দেওয়ার প্রসঙ্গে অবস্থান স্পষ্ট করল ভারত
আলফাডাঙ্গায় সাংবাদিককে প্রাণনাশের হুমকির প্রতিবাদে প্রতিবাদ সভা
বোয়ালমারীতে বিদ্যালয়ের অতিরিক্ত লোহার মালামাল টেন্ডার ছাড়াই বিক্রি, উদ্ধার করল প্রশাসন
সরিষাবাড়ীতে সংরক্ষিত ইউপি সদস্য ও বৃদ্ধ বাবাকে পেটানোর অভিযোগ
মাদারীপু‌রের ​কালকিনি আলীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান জেলা শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ