ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ কবে শেষ, জানালেন কাদের

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ কবে শেষ, জানালেন কাদের
মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০২৪



ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ কবে শেষ, জানালেন কাদের

চলতি বছরের মধ্যেই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ সমাপ্ত হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে সেতু ভবনে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ ৫০ শতাংশ সম্পন্ন হয়েছে। বিমানবন্দর থেকে ফার্মগেট পর্যন্ত অংশে যান চলাচল শুরু হয়েছে। চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত বাকি অংশের কাজ ২০২৪ সালের মধ্যেই সম্পন্ন করা হবে।

সেতুমন্ত্রী বলেন, পদ্মা সেতুতে দৈনিক ২ কোটি টাকা টোল আদায় হচ্ছে এবং পদ্মা সেতুতে এ পর্যন্ত টোল আদায় হয়েছে ১২৫২ কোটি টাকা।

চলতি বছরে জুনের মধ্যেই গাজীপুরে বিআরটিএ প্রকল্পের কাজ সমাপ্ত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতারা এখন মনের সুখের জন্য আবোল তাবোল কথা বলছেন। দেশের সমৃদ্ধি নিয়ে কাউকে ঈর্ষা করা উচিত নয়। দেশের স্বার্থই আগে। যে সরকার উন্নয়ন করে তার প্রশংসা করা উচিত কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশের সেটা হয় না।

তিনি বলেন, তারা (বিএনপি) নির্বাচন করতে দেবে না, আমরা নির্বাচনটা ভালোভাবে করে ফেলেছি। ভয়টা কোথায় রইল? ভয়ের কোনো কারণ নেই। তারা আতঙ্ক সৃষ্টি করে। গুপ্তভাবে আক্রমণ, তাদের অগ্নিসন্ত্রাস, এসব অপকর্ম যারা করে, তারা কে কি বলল সেটা কি আমরা মাথা ঘামাই না।

এর আগে সকালে মন্ত্রী সেতু ভবনে সেতু এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের সঙ্গে করেন মতবিনিময় করেন এবং বিভিন্ন প্রকল্পের অগ্রগতির খোঁজখবর নেন।

বাংলাদেশ সময়: ১৫:২০:৪২   ২৮৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
শুধু গাছ লাগালেই হবে না, পরিচর্যাও করতে হবে: মামুন মাহমুদ
হকার পুনর্বাসনে রেললাইনের পাশে নাসিকের কাজে রেলওয়ের বাধা
শেখ হাসিনার বক্তব্য দেওয়ার প্রসঙ্গে অবস্থান স্পষ্ট করল ভারত
আলফাডাঙ্গায় সাংবাদিককে প্রাণনাশের হুমকির প্রতিবাদে প্রতিবাদ সভা
বোয়ালমারীতে বিদ্যালয়ের অতিরিক্ত লোহার মালামাল টেন্ডার ছাড়াই বিক্রি, উদ্ধার করল প্রশাসন
সরিষাবাড়ীতে সংরক্ষিত ইউপি সদস্য ও বৃদ্ধ বাবাকে পেটানোর অভিযোগ
মাদারীপু‌রের ​কালকিনি আলীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান জেলা শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত
প্যারালিগ্যালদের কাজ জনসেবার গুরুত্বপূর্ণ দায়িত্ব: আইনমন্ত্রী
ব্ল্যাক বেঙ্গল ছাগলসহ কৃষিপণ্য আমদানিতে আগ্রহী মালয়েশিয়া

News 2 Narayanganj News Archive

আর্কাইভ