লিডসের কাছে হেরে জয়রথ থামল টটেনহামের

প্রথম পাতা » খেলাধুলা » লিডসের কাছে হেরে জয়রথ থামল টটেনহামের
শনিবার, ৭ নভেম্বর ২০২৬



লিডসের কাছে হেরে জয়রথ থামল টটেনহামের

লিডস ১-০ টটেনহ্যাম

আসন্ন আন্তর্জাতিক বিরতির আগে দশম রাউন্ডের ম্যাচে মুখোমুখি হয়েছিল টটেনহাম হটস্পার ও লিডস ইউনাইটেড। ঘরের মাঠ এল্যান্ড রোডে স্পার্সদের জয়রথ থামিয়ে পূর্ণ তিন পয়েন্ট অর্জন করল লিডস ইউনাইটেড।
টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে টটেনহ্যামকে ১-০ গোলে হারিয়ে চমক দেখিয়েছে তারা।

লিডসের পক্ষে জয়সূচক গোলটি করেন বদলি খেলোয়াড় হিসেবে নামা সুইজারল্যান্ডের স্ট্রাইকার নোয়াহ ওকাফোর।

ম্যাচের শুরু থেকেই বল দখলে আধিপত্য দেখায় টটেনহাম হটস্পার। পুরো ম্যাচে প্রায় ৬১ শতাংশ সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রাখলেও লিডসের রক্ষণভাগে ফাটল ধরাতে পারেনি রবার্তো ডি জারবির শিষ্যরা।

প্রথমার্ধে দুই দলই বেশ কিছু আক্রমণ চালালেও গোলশূন্যভাবেই শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধারা বজায় রাখে স্পার্সরা, তবে লিডসের গোলরক্ষক জেমস ট্রাফোর্ডের দুর্দান্ত কিছু সেভ টটেনহামকে গোলবঞ্চিত রাখে।

ম্যাচের ডেডলক ভাঙে ৭৯ মিনিটে। বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামার মাত্র দুই মিনিটের মাথায় হ্যারি উইলসনের ক্রস থেকে চমৎকার এক গোলে লিডসকে লিড এনে দেন নোয়াহ ওকাফোর।
ম্যাচের বাকি সময়ে টটেনহাম সমতায় ফেরার চেষ্টা করলেও সফল হয়নি।

এই হারের ফলে প্রিমিয়ার লিগে টটেনহাম টানা তিন ম্যাচের জয়ের ধারা অবসান ঘটল। অন্যদিকে, গত সেপ্টেম্বর মাসের পর লিগে এটিই লিডস ইউনাইটেডের প্রথম জয়।

বাংলাদেশ সময়: ২৩:০৯:৩৭   ৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


শ্রীলঙ্কাকে হারিয়ে ঘুরে দাঁড়াল বাংলাদেশ
লিডসের কাছে হেরে জয়রথ থামল টটেনহামের
প্রথম টেস্ট সেঞ্চুরিতেই দ্বিশতক, বাংলাদেশের ইতিহাসে হৃদয়
ভুটানকে হারিয়ে সাফ মিশন শুরু করল বাংলাদেশ
চ্যাম্পিয়ন্স লিগে লেঁসের জালে কোমোর ৯ গোল
উজ্জীবিত ফেনেরবাচের সাথে পারলো না লিভারপুল
ভালভার্দের দুর্দান্ত গোলে এথেন্সে শেষ মুহূর্তে রিয়ালের জয়
এমবাপ্পের গোলে সান্তান্দারকে হারাল রিয়াল মাদ্রিদ
লিভারপুলের চাপ সামলে প্রিমিয়ার লিগের শীর্ষে আর্সেনাল
পেনাল্টি মিস কেইনের, ডর্টমুন্ডের সঙ্গে বায়ার্নের ড্র

News 2 Narayanganj News Archive

আর্কাইভ