৩১জন শিশু শিক্ষার্থীর মাঝে পবিত্র আল কোরআন বিতরণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » ৩১জন শিশু শিক্ষার্থীর মাঝে পবিত্র আল কোরআন বিতরণ
বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০২৪



৩১জন শিশু শিক্ষার্থীর মাঝে পবিত্র আল কোরআন বিতরণ

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলার সিমান্তবর্তী সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার কুমারিয়া বাড়ী এলাকায় মৌলভী হযরত আলী মডেল মাদ্রাসার উদ্যোগে ৩১জন শিশুর মাঝে পবিত্র কোরআন বিতরণ সহ মতবিনিময় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(১৮ জানুয়ারি) সকালে মাদ্রাসা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় অত্র মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের কুরআন মাজিদের প্রথম ছবক ও চতুর্থ শ্রেণি এবং ক্যান্টিন উদ্ভোধন করা হয়। সেই সাথে দ্বিতীয় শ্রেণি হতে তৃতীয় শ্রেণিতে উন্নীত ৩১জন শিশু শিক্ষার্থীর মাঝে পবিত্র গ্রন্থ আল কুরআন বিতরণ করা হয়।

অনুষ্ঠানে মাদ্রাসার পরিচালনা পর্ষদের সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান মাস্টারের সভাপতিত্বে এবং হাফেজ মোঃ রফিকুল ইসলামের সঞ্চালনায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা আমেরিকা প্রবাসী ইঞ্জি: আশরাফ আলী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুফতি মোঃ কামরুজ্জামান, সহ-সভাপতি আঃ খালেক ও জহুরুল ইসলাম মাস্টার, আজহার বিএসসি, বাবলু মিয়া, ইঞ্জিনিয়ার মঞ্জুরুল ইসলাম মাসুম, মাওঃ মমুজাহিদুল ইসলাম প্রমুখ।

এছাড়াও সরিষাবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন ফিরোজ, সাংবাদিক মোঃ বাদশা ভূঁইয়া,এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবকবৃন্দ ও শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮:১৯:২৪   ৩৪৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আড়াইহাজারে বস্তাবন্দি লাশ উদ্ধারের ৬ ঘণ্টায় প্রধান আসামি গ্রেপ্তার
নারায়ণগঞ্জের ২৪০ পূজামণ্ডপে নিরাপত্তার প্রস্তুতি সম্পন্ন: জেলা প্রশাসক
প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৩ রানে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
সালথা উপজেলা যুবদলের নতুন কমিটিতে আহ্বায়ক হাসান, সদস্যসচিব এনায়েত
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রকল্প : মীর হেলাল
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শনে সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী
লালন সাঁইয়ের মানবিক দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান শ্রমমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ