পোশাক শিল্পে এনবিআরের সহায়তা চায় বিজিএমইএ

প্রথম পাতা » অর্থনীতি » পোশাক শিল্পে এনবিআরের সহায়তা চায় বিজিএমইএ
শুক্রবার, ১৯ জানুয়ারী ২০২৪



পোশাক শিল্পে এনবিআরের সহায়তা চায় বিজিএমইএ

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান বিশ্ববাজারে প্রতিযোগী সক্ষমতা ধরে রাখতে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) পোশাক শিল্পে সহযোগিতার আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রাজধানীর রাজস্ব ভবনে এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের সঙ্গে বৈঠকে এ আহ্বান জানান বিজিএমইএ সভাপতি ফারুক হাসান।

ফারুক হাসান বলেন, প্রযুক্তিগত অগ্রগতি এবং পরিবর্তনশীল ভোক্তা চাহিদা দ্বারা প্রভাবিত বৈশ্বিক বাজারে পোশাক শিল্পের প্রতিযোগী সক্ষমতা ধরে রাখার জন্য রপ্তানি আদেশ পাওয়ার পর ক্রেতার হাতে পণ্য পৌঁছানো পর্যন্ত সময় (লিড টাইম) অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে পণ্যের দরও প্রতিযোগিতামূলক হওয়া জরুরি। এ প্রেক্ষাপটে বিশ্ববাজারে পোশাক শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা বজায় রাখতে এই বিষয় দুটি নিশ্চিত করা প্রয়োজন। তবে বাস্তবতা হচ্ছে বর্তমান ব্যবসায়িক পদ্ধতিগুলোর জটিলতার কারণে শিল্পে লিড টাইম বেড়ে যাচ্ছে। আমদানি করা কাঁচামাল খালাস থেকে পণ্য উৎপাদন এবং রপ্তানিতে জাহাজীকরণ-সংক্রান্ত সব সেবায় অতিরিক্ত ব্যয় করতে হচ্ছ। শিল্পের প্রতিযোগী সক্ষমতাকে যা দুর্বল করে দিচ্ছে।

পোশাক ও বস্ত্র খাতের প্রবৃদ্ধিতে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী শুল্ক, ভ্যাট, ট্যাক্স এবং বন্ড-সম্পর্কিত সমস্যাগুলো দূর করার প্রয়োজনীয়তার ওপরও জোর দেন বিজিএমইএ সভাপতি। এ সময় তিনি পোশাক শিল্পে এনবিআরের দ্রুত ও ঝামেলামুক্ত পরিষেবার গুরুত্ব তুলে ধরেন। বিদ্যমান চ্যালেঞ্জগুলো কাটিয়ে উঠতে এবং বাণিজ্য দক্ষতা বাড়ানোর জন্য প্রো-অ্যাকটিভ অ্যাপ্রোচের আহ্বান জানান তিনি।

এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বৈঠকে উত্থাপিত সমস্যাগুলো সমাধানে যথাযথ ব্যবস্থা গ্রহণের বিষয়ে বিজিএমইএ সভাপতিকে আশ্বাস দেন।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআই ও বিজিএমইএর সাবেক সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন এবং এফবিসিসিআইয়ের সহসভাপতি মো, মুনির হোসেন ও এনবিআরের সদস্য (কাস্টমস পলিসি এবং আইসিটি) মো. মাসুদ সাদিক।

বাংলাদেশ সময়: ১৫:৪৯:০৩   ৩০৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


পুঁজিবাজারকে খুচরা বিনিয়োগকারী নির্ভরতা থেকে প্রাতিষ্ঠানিক করতে হবে : অর্থমন্ত্রী
বাংলাকিউআরে ৯০ দিনে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ
অস্ট্রিয়ার ওইইবির সঙ্গে প্রাইম ব্যাংকের ঋণচু্ক্তি
২০৩১ সালের মধ্যে ৭ বিলিয়ন ডলারের অলংকার রপ্তানির লক্ষ্য
অর্থনীতি ঘুরে দাঁড়াতে বিনিয়োগের কোনো বিকল্প নেই : অর্থমন্ত্রী
কুনমিংয়ে মেকং-লানচান ফ্রুটস ফেস্টিভ্যাল: চীনের বাজারে বাংলাদেশের ফল রপ্তানির নতুন সম্ভাবনা
বর্তমান সরকারের অধীনে তথ্য বিভ্রান্তির সুযোগ নেই: অর্থমন্ত্রী
দেশে স্বর্ণের দাম ফের বাড়ল
স্বর্ণের দামে বড় লাফ, আজ থেকেই কার্যকর
কোরিয়ার সঙ্গে সিইপিএ স্বাক্ষর, ৯৭ শতাংশ বাংলাদেশি পণ্যে শুল্ক সুবিধা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ