সরিষাবাড়ীতে বিদ্যুৎপৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে বিদ্যুৎপৃষ্ট হয়ে শিশুর মৃত্যু
শুক্রবার, ১৯ জানুয়ারী ২০২৪



সরিষাবাড়ীতে বিদ্যুৎপৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারুফ হোসেন (১৩) নামে শিশুর মৃত্যু হয়েছে। এ সংবাদ নিশ্চিত করেছেন নিহতের মামা ছানোয়ার হোসেন। এ ঘটনা উপজেলার কামরাবাদ ইউনিয়নের কান্দারপাড়া রায়ের ছড়া এলাকায় ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার(১৯ জানুয়ারি) সকালে বোরো মৌসুমে ইলেকট্রিক মোটর সুইচ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয় মারুফ। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মারুফ হোসেন রায়ের ছড়া গ্রামের মজনু মিয়া মজুর ছেলে। সে বশির উদ্দিন উচ্চ বিদ্যালয় এর ষষ্ঠ শ্রেণীর একজন শিক্ষার্থী ছিল।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মেহেদী হাসান বলেন,শিশুটিকে বেলা ১১:৫০ মিনিটে তার স্বজনরা মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। জানা গেছে, সে বিদ্যুতায়িত হয়েছিল।

এবিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুশফিকুর রহমান বলেন, এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫:৫০:৫২   ৩৩৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ফতুল্লা থানা ওলামা দলের বিক্ষোভ: যেকোনো ষড়যন্ত্র মোকাবেলায় রাজপথেই থাকার হুশিয়ারি
ফতুল্লায় পাসপোর্ট ও এনআইডি জালিয়াতি চক্রের ৩ সদস্য গ্রেফতার: ৬১ পাসপোর্ট ও সরকারি সীল জব্দ
‘ইসলামবিরোধী কোনো কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না’
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী
ষড়যন্ত্র করে বাংলাদেশকে থামানো যাবে না : আজিজুল বারী হেলাল
একটি মহল দেশে অরাজকতা সৃষ্টি করতে চায় : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা স্বপন
ফতুল্লায় ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী ‘পেটকাটা রকি’ গ্রেফতার
কোরিয়ার সঙ্গে সুদৃঢ় অর্থনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ক স্থাপনের আশা হুমায়ুনের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ