চীনে স্কুলের ছাত্রাবাসে ভয়াবহ আগুন, ১৩ জনের প্রাণহানি

প্রথম পাতা » আন্তর্জাতিক » চীনে স্কুলের ছাত্রাবাসে ভয়াবহ আগুন, ১৩ জনের প্রাণহানি
শনিবার, ২০ জানুয়ারী ২০২৪



চীনে স্কুলের ছাত্রাবাসে ভয়াবহ আগুন, ১৩ জনের প্রাণহানি

চীনের মধ্যাঞ্চলের হেনান প্রদেশে একটি স্কুলের ছাত্রাবাসে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৩ জনের মৃত্যু হয়েছে। শনিবার (২০ জানুয়ারি) দেশটির সরকারি বার্তা সংস্থা সিনহুয়া প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (১৯ জানুয়ারি) রাত ১১টার দিকে হেনানের ইয়ানসানপু গ্রামের ইয়িংকাই স্কুলের ছাত্রাবাসে আগুন লাগার অল্প সময়ের মধ্যেই সেখানে পৌঁছে যায় ফায়ার সার্ভিস। প্রায় ৪০ মিনিট তৎপরতা চালানোর পর রাত ১১টা ৩৮ মিনিটের দিকে নিয়ন্ত্রণে আসে আগুন।

আগুনে ১৩ জন নিহত হওয়ার পাশাপাশি একজন আহতও হয়েছে। তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বর্তমানে ওই ব্যক্তির অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে সিনহুয়া।

আগুন লাগার কারণ স্থানীয় কর্তৃপক্ষ তদন্ত করে দেখছে। তবে ঘটনায় জড়িত সন্দেহে অন্তত একজনকে আটক করা হয়েছে।
ইয়ানশানপু গ্রামটি নানাংয়ের উপকণ্ঠে অবস্থিত। নানাংয়ে প্রায় এক কোটি লোক বাস করে।

অপর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ও দুর্বল রক্ষণাবেক্ষণের জন্য অগ্নিকাণ্ডের ঘটনা চীনে নতুন কিছু নয়। গত বছরের নভেম্বর মাসে দেশটির শানশি প্রদেশে একটি কয়লা কোম্পানির অফিসে আগুনের ঘটনায় ২৬ জনের প্রাণহানি ঘটে এবং বেশ কিছু লোককে হাসপাতালে ভর্তি করা হয়।

গত এপ্রিলে রাজধানী বেইজিংয়ের একটি হাসপাতালে আগুনের ঘটনায় ২৯ জন মারা যায়। ওই আগুন থেকে জীবন বাঁচাতে লোকজন বহুতল ভবনের জানালা দিয়ে লাফিয়ে নিচে নেমে আসে।

বাংলাদেশ সময়: ১১:৩৯:১৭   ২৭৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


সীমান্তে বিএসএফের গুলিতে ২ বিএসএফ সদস্য নিহত
জাতিসংঘে বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ প্রস্তাব গৃহীত
রাশিয়া-চীন ইরানকে সাহায্য করলে পরিণতি ‘খুব খারাপ’ হবে: ট্রাম্পের হুঁশিয়ারি
পাকিস্তানের নিরাপত্তা চৌকিতে জঙ্গি হামলা, ১২ সেনাসহ নিহত ২৭
ট্রাম্পের নতুন যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান
যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের আওতামুক্ত থাকবে মেক্সিকোর ৮০ শতাংশের বেশি রপ্তানি পণ্য
রাহুলের সাফ কথা শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও মোদির প্রকাশ্যে ক্ষমা না চাওয়া পর্যন্ত কোনো আলোচনা নয়
শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া সংসদে আলোচনা সম্ভব নয়: মল্লিকার্জুন খাড়গে
শিক্ষার্থীদের ‘মাদক মামলায় ফাঁসানোর’ হুমকি মুম্বাই পুলিশের
লোহিত সাগরে দুটি সৌদি তেলবাহী ট্যাংকারে হামলার দাবি হুথিদের, ইরানে নতুন করে মার্কিন হামলা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ