আজ থেকে নতুন সূচিতে মেট্রোরেল

প্রথম পাতা » ছবি গ্যালারী » আজ থেকে নতুন সূচিতে মেট্রোরেল
শনিবার, ২০ জানুয়ারী ২০২৪



আজ থেকে নতুন সূচিতে মেট্রোরেল

মেট্রোরেল নগরজীবনের স্বস্তির নাম। তাইতো নগরজীবনে স্বস্তি আনতে পরিষেবা বাড়িয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ। আজ শনিবার (২০ জানুয়ারি) থেকে উত্তরা-মতিঝিল রুটে সকাল ৭টা ১০ মিনিট থেকে রাত ৮টা ৪০ মিনিট পর্যন্ত চলবে মেট্রোরেল।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) মেট্রোরেল পরিচালনাকারী কর্তৃপক্ষ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পক্ষ থেকে এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আগে আগারগাঁও থেকে মতিঝিল অংশে সকাল সাড়ে ৭টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত মেট্রোরেল চলত। আর উত্তরা থেকে আগারগাঁও অংশে সকাল সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত চলাচল করছিল মেট্রোরেল।

আজ শনিবার ২০ জানুযারি থেকে উত্তরা-মতিঝিল রুটে সকাল ৭টা ১০ মিনিট থেকে রাত ৮টা ৪০ মিনিট পর্যন্ত চলবে মেট্রোরেল।

তবে এ সময়ে শুধু এমআরটি ও র‌্যাপিড পাশধারীরা যাতায়াত করতে পারবেন। আর কাউন্টার থেকে সাধারণ টিকিট কিনে যাত্রীরা সকাল ৭টা ৩০ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত চলাচল করতে পারবেন।

প্রসঙ্গত, সর্বশেষ ৩১ ডিসেম্বর চালু হয় মেট্রোরেলের শাহবাগ ও কাওরান বাজার স্টেশন। এর মাধ্যমে এমআরটি-৬ লাইনের দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত ১৬ স্টেশনই চালু হয়।

প্রতিটি স্টেশনের জন্য আলাদা ভাড়া নির্ধারণ করা রয়েছে। মেট্রোরেলে চলাচলের সর্বনিম্ন ভাড়া ২০ টাকা। আর উত্তরা থেকে মতিঝিল স্টেশন পর্যন্ত ভ্রমণে সর্বোচ্চ ভাড়া ১০০ টাকা।

বাংলাদেশ সময়: ১২:০৯:৪২   ২১৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ফরিদপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ‌১১ই মে
বাবুরচর রহমানিয়া মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বার্ষিক মেধা পুরস্কার বিতরন
জামালপুরে গৃহবধূর আত্মহত্যা- নেপথ্যে প্রবাসী স্বামীর জুয়া ও ঋণ
ইতিহাসের এই দিনে
আজকের রাশিফল
গ্রামীণ নারীদের অর্থনৈতিক সমৃদ্ধি: পরিসংখ্যান, বাস্তবতা ও কাঠামোগত পরিবর্তন
আল কোরআন ও আল হাদিস
জেলেদের আগের তালিকা পুনর্বিন্যাস করতে হবে: প্রতিমন্ত্রী নুর
জ্ঞান অর্জনে পরিবার ও সমাজ আলোকিত হয়: মামুন মাহমুদ
দুর্যোগ ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধি করতে গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে - আসাদুল হাবিব দুলু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ