কেন হঠাৎ ব্যবসায় নামলেন শাকিব খান?

প্রথম পাতা » ছবি গ্যালারী » কেন হঠাৎ ব্যবসায় নামলেন শাকিব খান?
শনিবার, ২০ জানুয়ারী ২০২৪



কেন হঠাৎ ব্যবসায় নামলেন শাকিব খান?

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান নতুন বছরটাকে ব্যস্ততায় ঘিরে রেখেছেন কারণ দর্শকদের নতুন নতুন সিনেমা উপহার দেবেন বলে। তবে শাকিব খান সিনেমার পর্দা পেরিয়ে বাস্তবেও বেশ সচেতন। সচেতনতার জায়গায় দাঁড়িয়ে ব্যবসায় নাম লেখালেন এই নায়ক।

ভেজাল পণ্যের স্বাস্থ্যগত ও অর্থনৈতিক ক্ষতি থেকে ভোক্তাদের মুক্তি দিতে যাত্রা শুরু করছে রিমার্ক ও হারল্যান। এর সাথে যুক্ত হয়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। প্রতিষ্ঠানটির পরিচালক পদে থাকছেন তিনি। শনিবার (২০ জানুয়ারি) জমকালো আয়োজনে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়েছে।

ঢালিউড কিংয়ের গত ঈদের আলোচিত ছবি ছিল ‘প্রিয়তমা’। এখনও এই সিনেমার জয়গান থামেনি। এবার দুই ঈদেই মুক্তি পাবে শাকিবের সিনেমা। হিমেল আশরাফের ‘প্রিয়তমা’ যেমন দর্শক লুফে নিয়েছিল তেমনি ‘রাজকুমার’ও রয়েছে প্রত্যাশার শিখরে।

জানা গেছে, ‘রাজকুমার’-এর বাংলাদেশের অংশের শুটিং শেষ। মার্কিন নায়িকা বাংলাদেশের অংশের শুটিং শেষ করে আগেই পাড়ি জমিয়েছেন নিজের দেশে। এবার নায়ক যাবেন তার অংশের শুটিং করতে।

এরই মধ্যে আমেরিকায় শুরু হয়েছে শুটিংয়ের আয়োজন। তবে আমেরিকায় শুধু ‘রাজকুমার’ নয়, আরও দুটি বিজ্ঞাপনচিত্রেরও শুটিং করবেন শাকিব।

‘রাজকুমার’ সিনেমায় শাকিবের বিপরীতে দেখা যাবে মার্কিন অভিনেত্রী কোর্টনি কফিকে। এ ছাড়াও রয়েছেন সুবর্ণা মুস্তাফা, আফজাল হোসেন, ফারুক আহমেদ, ডা. এজাজসহ অনেকে। আগামী ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তি পাবে বলেই জানা গেছে।

এদিকে ‘দামাল’, সুড়ঙ্গ’ খ্যাত নির্মাতা রায়হান রাফীর পরিচালনায় ‘তুফান’ সিনেমায় থাকছেন সুপারস্টার শাকিব খান। প্রথমবারের মতো একসাথে কাজ করবেন রাফী ও শাকিব।

বাংলাদেশ সময়: ১৫:৩৮:২১   ২৭১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মধুখালীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২৬ অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত
মধুখালীতে গভীর রাতে সন্দেহজনক প্রাইভেটকার আটক, যুবক গ্রেপ্তার
সদরপুরে অগ্নিকান্ডে ৫ টি দোকান ঘর পুরে ছাই
অবৈধ বালু উত্তোলনের দায়ে সরিষাবাড়ীতে ৩ শ্রমিকের জেল-জরিমানা
সদরপুর মহিলা কলেজে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দুআ অনুষ্ঠান
নগরকান্দার তালমা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট ঘোষণা
ডন বস্কো স্কুল পরিদর্শনে ডেপুটি স্পীকার
ডিএনডি খাল দূষণের দায়ে আকবর ডাইং-কে ৫০ হাজার টাকা জরিমানা
জব ফেয়ার ২০২৬ : উদ্বোধনে কর্মসংস্থান একটি জাতির অগ্রগতির মূল চাবিকাঠি: ডিসি রায়হান কবির
আগামী ২ বছরের মধ্যে অবসরপ্রাপ্ত শিক্ষকদের ভাতা পরিশোধ করা হবে : শিক্ষামন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ