ফরিদপুরে ১১ তলা ভবনের ছাদ থেকে পড়ে চিকিৎসকের মৃত্যু

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে ১১ তলা ভবনের ছাদ থেকে পড়ে চিকিৎসকের মৃত্যু
সোমবার, ২২ জানুয়ারী ২০২৪



ফরিদপুরে ১১ তলা ভবনের ছাদ থেকে পড়ে চিকিৎসকের মৃত্যু

ফরিদপুর শহরের ঝিলটুলী এলাকায় ১১ তলার একটি ভবনের ছাদ থেকে পড়ে ফিরোজা বেগম (৫৫) নামে এক নারী চিকিৎসকের মৃত্যু হয়েছে।

সোমবার (২২ জানুয়ারি) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ মরদেহ উদ্ধার করেছে।

অবসরপ্রাপ্ত চক্ষু চিকিৎসক ডা. ফিরোজা বেগম ফরিদপুর শিশু হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা: নিরঞ্জন কুমার দাসের স্ত্রী। তাদের একটি মেয়ে সন্তান রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে হঠাৎ করেই তিনি ভবনের ছাদ থেকে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।

মৃতের স্বামী ডা. নিরঞ্জন কুমার দাস জানান, তিনি দীর্ঘদিন মানসিক রোগে ভুগছিলেন। সম্প্রতি তিনি ঢাকায় চিকিৎসা শেষে বাড়ি এসেছেন।

ফরিদপুর কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল গফফার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুই ভবনের মাঝে রাস্তার ওপর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে এটাকে আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫:০৪:১৩   ৩৮২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ত্রয়োদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
বাংলাদেশ-ইইউ বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ
ব্যাটারিচালিত তিন-চাকার যান হঠাৎ বন্ধ নয়, নীতিমালার আওতায় আসছে: প্রতিমন্ত্রী
স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান রুহুল কবির রিজভীর
ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইটে সহযোগিতার আশ্বাস যুক্তরাষ্ট্রের
সিনেমা সমাজের মানসিকতা পরিবর্তনের শক্তিশালী মাধ্যম : তথ্য মন্ত্রী
সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী
অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ