বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

প্রথম পাতা » খেলাধুলা » বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ
সোমবার, ২২ জানুয়ারী ২০২৪



বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

শক্তিশালী ভারতের বিপক্ষে ৮৪ রানের বড় ব্যবধানে হেরে যুব বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশ। টুর্নামেন্টে টিকে থাকতে বাকি দুই ম্যাচে জয়টা খুবই গুরুত্বপূর্ণ যুব টাইগারদের জন্য। এমন সমীকরণ নিয়ে আজ আয়ারল্যান্ডের বিপক্ষে টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছেন ইয়াং টাইগার অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি। দক্ষিণ আফ্রিকার ব্লুমফন্টেইনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।

টিকে থাকার লড়াইয়ে একাদশে দুই পরিবর্তন রয়েছে বাংলাদেশের যুবাদের। ওপেনিং ব্যাটার জিশান আলমের জায়গায় সুযোগ পেয়েছেন আদিল বিন সিদ্দিক। এ ছাড়া পেসার ইকবাল হোসেন ইমনকে বসিয়ে একাদশে নেওয়া হয়েছে রাফি উজ্জামান রাফিকে।

দক্ষিণ আফ্রিকার উদ্দেশে বাংলাদেশ এয়ারপোর্ট ছেড়েছিল এশিয়ান চ্যাম্পিয়নের তকমা নিয়ে। ছিল ভারতকে হারানোর সুখস্মৃতি। কিন্তু বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে তা খুব একটা কাজে লাগেনি। মারুফ মৃধার দুর্দান্ত বোলিংয়ের পর ভারতের কাছে খুব একটা হুমকি হয়ে উঠতে পারেনি বাংলাদেশ। আর সেই হারের ক্ষত না শুকোতেই এবার বাংলাদেশের সামনে কার্যত ‘ডু অর ডাই’ ম্যাচ।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রকে হারিয়ে আসরে দারুণ শুরু পেয়েছে আইরিশরা। এই ম্যাচ কোনো কারণে আয়ারল্যান্ডের কাছে হেরে গেলে ফিরতি টিকিট কাটতে হতে পারে বাংলাদেশের জুনিয়রদের। যদিও প্রতিপক্ষ হিসেবে অপেক্ষাকৃত সহজ একটা ম্যাচই অপেক্ষা করছে এশিয়ান চ্যাম্পিয়নদের সামনে। তবে, এই ম্যাচেও হেলাফেলার সুযোগ নেই রাব্বি-মারুফদের। পরের রাউন্ডে যাওয়া এবং সুপার সিক্সে বোনাস পয়েন্ট যোগের জন্য, হারাতে হবে আইরিশদের।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ একাদশ

আশিকুর রহমান শিবলি, আদিল বিন সিদ্দিক, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, আরিফুল ইসলাম, আহরার আমিন, শিহাব জেমস, মাহফুজুর রহমান রাব্বি (অধিনায়ক), শেখ পারভেজ জীবন, রাফি উজ্জামান রাফি, রোহানাতদৌলা বর্ষণ ও মারুফ মৃধা।

বাংলাদেশ সময়: ১৫:০২:০৬   ২৫১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশের মেয়েরা
অবশেষে জয়ের দেখা পেল রিয়াল মাদ্রিদ
গোয়ায় হবে মেয়েদের সাফ, ভারতের গ্রুপে বাংলাদেশ
অরেঞ্জ ও পার্পল ক্যাপের লড়াইয়ে কারা এগিয়ে
৬ উইকেটের জয়ে সিরিজ সমতায় ফিরল বাংলাদেশ
নাহিদের তোপে দুই শর নিচে থামল নিউজিল্যান্ড
এনদ্রিক-জাদুতে পিএসজিকে হারাল লিওঁ
ফরিদপুরে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট ২০২৫-২৬
বাংলাদেশি বোলারকে অনুসরণ করে সাফল্য পেয়েছে নিউজিল্যান্ড !
অ্যাথলেটিকোকে হতাশার সাগরে ডুবিয়ে চ্যাম্পিয়ন সোসিয়েদাদ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ