সোনারগাঁয়ে জাতীয় শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যাগে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » সোনারগাঁয়ে জাতীয় শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যাগে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
সোমবার, ২২ জানুয়ারী ২০২৪



সোনারগাঁয়ে জাতীয় শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যাগে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা: ৫২তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যাগে শীতকালীন খেলাধুলা পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ জানুয়ারী) বিকেলে সোনারগাঁও এর মেঘনা শিল্পনগরী স্কুল এন্ড কলেজ মাঠে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি ও সোনারগাঁ উপজেলা মাধ্যমিক অফিসের আয়োজনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ আব্দুল্লাহ আল-কায়সার হাসনাত।

উক্ত অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা শেষে বিদ্যালয় চত্বরে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে আনুষ্ঠানিকভাবে অতিথিরা পুরস্কার বিতরণ করেন।

সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান সামসুল ইসলাম ভূঁইয়া’র সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন- সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুর রহমান মাসুম, সোনারগাঁ উপজেলা পরিষদের নির্বাহী অফিসার দিপন দেবনাথ ও মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি সহ এসময় অন্যদের মধ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শরীর চর্চা শিক্ষক সহ বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:২৩:২০   ৫০৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩য় বৈঠক অনুষ্ঠিত
বোয়ালমারীতে ‘সর্বহারা পার্টি’র নামে ৮ সংখ্যালঘু শিক্ষকের কাছে চাঁদা দাবি, না দিলে নির্মম পরিণতির হুমকি
নগরকান্দায় মাদকবিরোধী সচেতনতায় প্রীতি ফুটবল ম্যাচে আমজনতা একাদশের জয়
নগরকান্দায় যুবদল নেতার বিরুদ্ধে হামলা ও ছিনতাইয়ের অভিযোগ, বিএনপি কর্মী আহত
আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রায় হাজারো মানুষের অংশগ্রহণ
বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন : মঈন খান
কুইক রেন্টালের দুর্নীতির অভিযোগ তদন্ত হওয়া উচিত : বিইআরসি চেয়ারম্যান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ