আমাদের মেধা ও শ্রমকে কাজে লাগিয়ে টেশিসকে লাভজনক করতে হবে : প্রতিমন্ত্রী পলক

প্রথম পাতা » ছবি গ্যালারী » আমাদের মেধা ও শ্রমকে কাজে লাগিয়ে টেশিসকে লাভজনক করতে হবে : প্রতিমন্ত্রী পলক
সোমবার, ২২ জানুয়ারী ২০২৪



আমাদের মেধা ও শ্রমকে কাজে লাগিয়ে টেশিসকে লাভজনক করতে হবে : প্রতিমন্ত্রী পলক

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, আমাদের মেধা ও শ্রমের অপচয় না করে কাজ করতে পারলে টেলিফোন শিল্প সংস্থা (টেশিস)সহ বিভিন্ন প্রতিষ্ঠান লাভজনক প্রতিষ্ঠানে রূপ নেবে। সর্বোচ্চ মেধা ও শ্রম দিয়ে টেশিসকে একটি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে হবে।
আজ সোমবার সকালে গাজীপুরের টঙ্গীতে টেলিফোন শিল্প সংস্থায় (টেশিস) ডিজিটাল প্রযুক্তি পণ্যের উৎপাদন প্ল্যান্টসমূহ পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।
জুনাইদ আহমেদ পলক বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৩ সালে টেলিফোন শিল্প সংস্থা (টেশিস) প্রতিষ্ঠা করেছিলেন। বঙ্গবন্ধুর সেই স্বপ্নপূরণে সোনার বাংলা গড়ার রূপকার জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা ডিজিটাল বাংলাদেশ পেয়েছি।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের মেধাবী ও সাহসী নেতৃত্বে আইসিটি সেক্টর থেকে প্রায় ১.৯ বিলিয়ন ডলার রপ্তানি আয় করতে আমরা সক্ষম হয়েছি। এ ছাড়া বছরে প্রায় ২০ লাখ তরুণ-তরুণীকে কর্মসংস্থানের ব্যবস্থা করছি। দেশের ১৩ কোটি মানুষকে ইন্টারনেট সেবার আওতায় এনেছি। এ ছাড়া স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ মতো কাজ করে যাচ্ছি।
এ সময় অনুষ্ঠানে টঙ্গী টেলিফোন শিল্প সংস্থার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আশরাফ হোসেন, জেনারেল ম্যানেজার মাইনুল হোসেনসহ টেশিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:৫১:৩২   ৩৫২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ডিসি অফিস থেকে চানমারী সড়ক পরিষ্কার: ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের বিশেষ উদ্যোগ
ত্রয়োদশ জাতীয় সংসদের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
সোনারগাঁয়ে ঝোপ থেকে ১৪ কেজি গাঁজা উদ্ধার
শিশুদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান
ফতুল্লা পাইলটে জিপিএ-৫ পাওয়া ৪৪ শিক্ষার্থীকে সংবর্ধনা
ত্রয়োদশ জাতীয় সংসদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
ডেপুটি স্পীকারের সঙ্গে ব্রিটিশ পার্লামেন্টের All-Party Parliamentary Group(APPG) এর একটি প্রতিনিধিদলের বৈঠক
ফ্যাসিস্ট হাসিনা যা বলে তা কখনো করে না : আমানউল্লাহ আমান
চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলার বই সংযোজনের পরিকল্পনা
এভিয়েশন হাব গড়তে লুফথানসার সঙ্গে কাজ করতে চায় সরকার : বিমানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ