ভারত আমাদের প্রকৃত বন্ধু: নৌপ্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভারত আমাদের প্রকৃত বন্ধু: নৌপ্রতিমন্ত্রী
মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০২৪



ভারত আমাদের প্রকৃত বন্ধু: নৌপ্রতিমন্ত্রী

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ভারত আমাদের প্রকৃত বন্ধু। ভারতের সাথে সম্পর্ক সেই মুক্তিযুদ্ধের সময় থেকে রক্ত দিয়ে লেখা। তারা আমাদের সকল ডেভেলপমেন্টের সঙ্গে থাকতে চায়। উন্নয়নের লক্ষ্যে নৌপরিবহন মন্ত্রণালয় এবং সরকার যেসব পদক্ষেপ নিবে তার সাথে তারা থাকবে।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) সচিবালয়ে তার অফিস কক্ষে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা বলেন।

সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোস্তফা কামাল উপস্থিত ছিলেন। ভারতের হাইকমিশনার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন নতুন সরকারকে শুভেচ্ছা জানান।

প্রতিমন্ত্রী বলেন, দুই দেশের মধ্যে কানেক্টিভিটি আরও এগিয়ে নিতে কাজ করবে। মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর ও পায়রাবন্দর হচ্ছে। পায়রাবন্দরকে ঘিরে যে অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠছে সেখানে ভারতের বিভিন্ন ব্যবসায়ীদের ইনভেস্টমেন্টের আগ্রহ আছে। দুই দেশের মধ্যে নৌপর্যটন শুরু হয়েছে। অন-এরাইভভল ভিসা নিয়ে কিছুটা সমস্যা আছে। এটি আরও সহজ করার জন্য কাজ করছে। বঙ্গবন্ধুর কূটনৈতিক নীতি ‘কারো সঙ্গে বৈরিতা নয়, সকলের সাথে বন্ধুত্বপূর্ণ ।’ সেই নীতি অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এগিয়ে চলছেন।

বাংলাদেশ সময়: ১৬:১৭:৫২   ২৯৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ফতুল্লায় ৪৬ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
রাহুল-প্রিয়াঙ্কাকে আবারও আটক করল পুলিশ
এবারের দুর্গাপূজা আমাদের জন্য অগ্নিপরীক্ষা: ডিএমপি কমিশনার
সরকারের অন্ধ বিরোধিতা না করে ভালো কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার
দুর্গাপূজায় উৎসবমুখর পরিবেশ নিশ্চিতে কাজ করবে পুলিশ
এনজিও, বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি : অর্থমন্ত্রী
সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ৬ষ্ঠ বৈঠক অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ