অভিবাসন ব্যয় কমাতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান

প্রথম পাতা » ছবি গ্যালারী » অভিবাসন ব্যয় কমাতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান
মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০২৪



অভিবাসন ব্যয় কমাতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান

অভিবাসন ব্যয় কমাতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।

প্রতিমন্ত্রী বলেছেন, নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন প্রক্রিয়ার মাঝে যেন মধ্যস্বত্বভোগীরা অনুপ্রবেশ না করতে পারে, সে ব্যাপারে নজরদারি বাড়ানো হবে।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিস (বায়রা)’র প্রতিনিধিদের এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। এতে সভাপতিত্ব করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. রুহুল আমিন।

এ সময় প্রতিমন্ত্রী আরও বলেন, দুই-তিন স্তরের মধ্যস্বত্ত্বভোগীর হস্তক্ষেপের কারণেই অভিবাসন ব্যয় অধিক হারে বেড়ে যায়। এ ছাড়াও, তিনি সবাইকে নতুন শ্রমবাজার অনুসন্ধান ও শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ কর্মী তৈরি করতে আহ্বান জানান।

মতবিনিময় সভায় সচিব মো. রুহুল আমিন বলেন, আমাদের লক্ষ্য নিরাপদ, নিয়মিত ও দায়িত্বশীল অভিবাসন। এক্ষেত্রে সবাইকে স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে কাজ করতে হবে। প্রবাসী কর্মীদের সামগ্রিক সুরক্ষায় সকল অংশীজনের দায়িত্বশীল ভূমিকা খুবই জরুরি।

এ সময় উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. খায়রুল আলম, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. হামিদুর রহমান, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক সালেহ আহমদ মোজাফফর, বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক ড. মল্লিক আনোয়ার হোসেন, বায়রার মহাসচিব বীর মুক্তিযোদ্ধা আলী হায়দার চৌধুরী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬:৪৬:০০   ৩৪৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ফতুল্লায় ৪৬ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
রাহুল-প্রিয়াঙ্কাকে আবারও আটক করল পুলিশ
এবারের দুর্গাপূজা আমাদের জন্য অগ্নিপরীক্ষা: ডিএমপি কমিশনার
সরকারের অন্ধ বিরোধিতা না করে ভালো কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার
দুর্গাপূজায় উৎসবমুখর পরিবেশ নিশ্চিতে কাজ করবে পুলিশ
এনজিও, বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি : অর্থমন্ত্রী
সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ৬ষ্ঠ বৈঠক অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ