নওগাঁয় ৭০০ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » নওগাঁয় ৭০০ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০২৪



নওগাঁয় ৭০০ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ

জেলায় আজ ৭শ গরীব, অসহায় ও দুস্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১২টায় শহরের সরিষাহাটীর মোড়ে নওগাঁ জেলা ফার্টিলাইজার এ্যাসোসিয়েশনের (বিএফএ) উদ্যোগে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব শীতবস্ত্র (চাদর) বিতরণ করেন।
নওগাঁ জেলা ফার্টিলাইজার এ্যাসোসিয়েশন নওগাঁ জেলা শাখার সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি ও এফবিসিসিআই এর পরিচালক ইকবাল শাহরিয়ার রাসল, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি অব্দুল খালেক, জেলা ফার্টিলাইজার এ্যাসোসিয়েশন নওগাঁ জেলা কমিটির সহ-সভাপতি ওয়াসেফ আলী মোল্লা, সাধারণ সম্পাদক দীপক কুমার সরকার উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান- নওগাঁ জেলা ফার্টিলাইজার এ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রতি বছর গরীব শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। সেই ধারাবাহিকতায় এবারও অসংখ্য মানুষের পাশে দাঁড়িয়েছেন তারা।

বাংলাদেশ সময়: ১৬:৩৮:৪৭   ৩১৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ফতুল্লায় ৪৬ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
রাহুল-প্রিয়াঙ্কাকে আবারও আটক করল পুলিশ
এবারের দুর্গাপূজা আমাদের জন্য অগ্নিপরীক্ষা: ডিএমপি কমিশনার
সরকারের অন্ধ বিরোধিতা না করে ভালো কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার
দুর্গাপূজায় উৎসবমুখর পরিবেশ নিশ্চিতে কাজ করবে পুলিশ
এনজিও, বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি : অর্থমন্ত্রী
সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ৬ষ্ঠ বৈঠক অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ