পেরুকে হারিয়ে ঘুরে দাঁড়াল আর্জেন্টিনা

প্রথম পাতা » খেলাধুলা » পেরুকে হারিয়ে ঘুরে দাঁড়াল আর্জেন্টিনা
বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০২৪



পেরুকে হারিয়ে ঘুরে দাঁড়াল আর্জেন্টিনা

প্রাক-অলিম্পিকে নিজেদের প্রথম ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে ১-১ গোলে ড্র করে হোঁচট খেয়েছিল আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দল। তবে দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে তারা। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) পেরুর বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে আলবিসেলেস্তেরা।

ভেনেজুয়েলার পলিদেপোর্টিভো মিসায়েল দেলগাদো স্টেডিয়ামে মুখোমুখি হয় আর্জেন্টিনা ও পেরু। প্রথম হাফে গোলশূন্য থাকার পর দ্বিতীয় হাফের শুরুতেই গোল পায় আর্জেন্টিনা। ম্যাচের ৫৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ডেথলক ভাঙেন থিয়েগো আলমাদা।

পেরুও এরপর গোল শোধে মরিয়া ওয়ে ওঠে। কিন্তু তারা বারবার ব্যর্থ হয় আর্জেন্টিনার রক্ষণে গিয়ে। শেষ বাঁশি বাজার তিন মিনিট আগে থিয়াগো আলমাদার কাছ থেকে বল পেয়ে দ্বিগুণ লিডে জয় নিশ্চিত করেন লুসিয়ানো গুনদো।

এই ম্যাচ জিতে গ্রুপ ‘বি’র টেবিলের শীর্ষে ওঠে গেছে আর্জেন্টিনা। ২ ম্যাচ খেলে তাদের পয়েন্ট ৪। আর ২ ম্যাচ খেলে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে অবস্থান করছে পেরু। অলিম্পিকে জায়গা করে নিতে টেবিলের শীর্ষে থাকতে হবে আর্জেন্টিনার। কারণ ১০ দলে ভাগ হওয়া দুই গ্রুপের দুই শীর্ষ দল জায়গা পাবে অলিম্পিকে।

বাংলাদেশ সময়: ১১:৫৭:৫৬   ৩০৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


নারী সাফ চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশকে বড় ব্যবধানে হারাল ভারত
টাইব্রেকারে আর্সেনালকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন্স লিগ জিতল পিএসজি
মালয়েশিয়াকে হারিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের
বিশ্বকাপের জন্য শক্তিশালী দল ঘোষণা সহ-স্বাগতিক কানাডার
আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা, জায়গা পেলেন যারা
দুই নতুন মুখ নিয়ে দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ দল ঘোষণা
মালদ্বীপকে হারিয়ে সাফের সেমিফাইনালে বাংলাদেশ
কনফারেন্স লিগ চ্যাম্পিয়ন হয়ে ইতিহাসে ক্রিস্টাল প্যালেস
দল ঘোষণা করলো পানামা
প্রিমিয়ার লিগের বর্ষসেরা একাদশে আর্সেনালের দাপট

News 2 Narayanganj News Archive

আর্কাইভ