গলফের পাঁচ দেশে নিষিদ্ধ হৃত্বিক-দীপিকার ‘ফাইটার’

প্রথম পাতা » ছবি গ্যালারী » গলফের পাঁচ দেশে নিষিদ্ধ হৃত্বিক-দীপিকার ‘ফাইটার’
বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০২৪



গলফের পাঁচ দেশে নিষিদ্ধ হৃত্বিক-দীপিকার ‘ফাইটার’

অপেক্ষা পালা শেষ হলো। আজ বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পেয়েছে হৃত্বিক রোশন ও দীপিকা পাড়ুকোন জুটির প্রথম সিনেমা ‘ফাইটার’। তবে গলফ করপোরেশন কাউন্সিল (জিসিসি) ভুক্ত পাঁচটি দেশ তাদের দেশে সিনেমাটি নিষিদ্ধ করেছে।

জানা গেছে, গত ১০ জানুয়ারি জিসিসির সেন্সর বোর্ডে প্রদর্শিত হয় ‘ফাইটার’। এরপর গত মঙ্গলবার তারা আনুষ্ঠানিকভাবে জানায়, সংযুক্ত আরব আমিরাত ছাড়া গলফের অন্য কোনো দেশে মুক্তি পাবে না সিনেমাটি।

ছয়টি দেশ নিয়ে গঠিত হয়েছে গলফ করপোরেশন কাউন্সিল (জিসিসি)। দেশগুলো হলো— কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, বাহরাইন, কাতার, ওমান। এর মধ্যে শুধু সংযুক্ত আরব আমিরাতে মুক্তি পাবে ‘ফাইটার’।

কিন্তু ঠিক কী কারণে বাকি পাঁচ দেশে সিনেমাটি নিষিদ্ধ করা হয়েছে, তার সঠিক ব্যাখ্যা জানা যায়নি। তবে সিনেমাটিতে এমন কিছু তারা পেয়েছে, যা নিয়ে সেন্সর বোর্ডের আপত্তি রয়েছে।

‘ফাইটার’ পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। এ সিনেমায় হৃত্বিক-দীপিকা ছাড়াও অভিনয় করেছেন অনিল কাপুর, করন সিং গ্রোভার, অক্ষয় ওভেরয় প্রমুখ। মুক্তির আগে এর গানগুলো ভারতসহ বিভিন্ন দেশে রীতিমতো ঝড় তোলে। সিনেমা কেমন চলে সেটাই দেখার।

বাংলাদেশ সময়: ১৫:৪৯:৪৭   ৪০৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জেলা ও দায়রা জজের নেতৃত্বে আদালত প্রাঙ্গণে ডেঙ্গু প্রতিরোধ অভিযান
সোনারগাঁয়ে ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ও ধ্বংস
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় শিশুসহ নিহত ৯
রোমাঞ্চকর লড়াইয়ে ব্রেন্টফোর্ডের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করল অ্যাস্টন ভিলা
শিক্ষার্থীদের গুণগত শিক্ষা নিশ্চিত করতে হবে: ভূমিমন্ত্রী
আবহমানকাল থেকেই বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ : তথ্য প্রতিমন্ত্রী
চেলসির কাছে বিধ্বস্ত বোর্নমাউথ
কালকিনিতে দুই গ্রুপের সংঘর্ষ ও হাত বোমা বিস্ফোরণ, আহত-৩
প্রান্তিক পর্যায়ে চিকিৎসাসেবা পৌঁছে দিতে সুনির্দিষ্ট সংস্কারের পাশাপাশি বাজেট বৃদ্ধি করেছে সরকার - স্বাস্থ্য প্রতিমন্ত্রী
দেশে এক হাজার খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা করেছে সরকার - আসাদুল হাবিব দুলু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ