শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি-সদস্য পদে দুইবারের বেশি নয়

প্রথম পাতা » আইন আদালত » শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি-সদস্য পদে দুইবারের বেশি নয়
সোমবার, ২৯ জানুয়ারী ২০২৪



শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি-সদস্য পদে দুইবারের বেশি নয়

শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটির সভাপতি-সদস্য পদে পরপর দুইবারের বেশি থাকতে পারবেন না- এমন নীতিমালার পক্ষে অভিমত দিয়েছেন হাইকোর্ট।

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ফুলগাছা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে অভিভাবক সদস্য নুরুল হকের করা রিট আবেদন খারিজ করে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ অভিমত ব্যক্ত করেন।

আদালতে রিট আবেদনকারীর পক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. হুমায়ুন কবির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।

অ্যাডভোকেট হুমায়ুন কবির বলেন, দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড থেকে জারি করা (মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা-২০০৯ এর কোথাও সভাপতি বা সদস্য কতবার হতে পারবেন সে বিষয়ে কোনো সুস্পষ্ট বিধান নেই। বিষয়টি নজরে আসার পরই হাইকোর্ট উল্লেখিত অভিমত দেন।

বাংলাদেশ সময়: ১৩:৪৩:৪৭   ৪০৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আইন আদালত’র আরও খবর


‎”ফরিদপুরের নগরকান্দা” ‎স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের দায়ে যাবজ্জীবন
হানিফসহ ৪ নেতার রায় সময়োপযোগী : চিফ প্রসিকিউটর
তুহিন হত্যা মামলায় জামিন পেলেন আইভী
বগুড়ায় দুই শিশুকে ধর্ষণের মামলায় আসামির ৬০ বছরের কারাদণ্ড
নারায়ণগঞ্জ বার ভবনে বিএনপিপন্থী দুই পক্ষের আইনজীবীদের হাতাহাতি
জামায়াত নেতা আখতারুজ্জামান রিমান্ড শেষে কারাগারে
কলেজছাত্র নাঈম হত্যার দায়ে ৪ জনের মৃত্যুদণ্ড
ফরিদপুরে শিশুকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল
এমপি গাজী নজরুল ও তাঁর প্রথম স্ত্রী রিমান্ডে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ