চট্টগ্রামে শাহ আমানত বিমান বন্দরে চিকিৎসকের পকেটে মিলল ৪ স্বর্ণের বার

প্রথম পাতা » চট্টগ্রাম » চট্টগ্রামে শাহ আমানত বিমান বন্দরে চিকিৎসকের পকেটে মিলল ৪ স্বর্ণের বার
সোমবার, ২৯ জানুয়ারী ২০২৪



চট্টগ্রামে শাহ আমানত বিমান বন্দরে চিকিৎসকের পকেটে মিলল ৪ স্বর্ণের বার

চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দরে ডা. শরীফ মিঠু নামে স্বাস্থ্য বিভাগের এক কর্মকর্তার পকেট থেকে চার পিস স্বর্ণের বার জব্দ করা হয়েছে। এ সময় ওই চিকিৎসককেও আটক করা হয়। সোমবার (২৯ জানুয়ারি) বেলা ১১টার দিকে বিমান বন্দর থেকে তাকে আটক করা হয়।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাস্থ্য বিভাগের ওই কর্মকর্তার পকেট থেকেও চারটি স্বর্ণের বার জব্দ করা হয়েছে। জব্দ করা স্বর্ণের বারগুলো শুল্ক গোয়েন্দার কাছে হস্তান্তর করা হয়েছে।

তবে ধারণা করা হচ্ছে, অন্য কারও স্বর্ণের বার তিনি পকেটে বহন করছিলেন। এ বিষয়ে আটককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এর আগে শুক্রবার (২৬ জানুয়ারি) সকালে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পরিত্যক্ত সিগারেটের প্যাকেট থেকে প্রায় দেড় কোটি টাকার ১৪টি সোনার জার জব্দ করে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও বিমানবন্দরের নিরাপত্তা কর্মীরা। পরে সেগুলো শুল্ক গোয়েন্দার কাছে হস্তান্তর করা হয়।

গত শনিবার (১৩ জানুয়ারি) সকালে একই বিমানবন্দরে শারজাহ থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে সাড়ে ৪ কেজি স্বর্ণের বার জব্দ করা হয়। এসব সোনার আনুমানিক মূল্য ৩ কোটি ৮৯ লাখ ৭১ হাজার ৩৬০ টাকা। জব্দ হওয়া এসব সোনার মূল্যের পুরোটাই সরকারি রাজস্ব হিসেবে জমা হয়।

বাংলাদেশ সময়: ১৩:১৪:২১   ৪৮৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


প্রবারণা পূর্ণিমায় ফানুসের আলোয় ঝলমল রামু
ফ্যামিলি কার্ড বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : এরশাদ উল্লাহ
রাঙ্গামাটিতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা উদযাপিত
চট্টগ্রামের আনোয়ারায় ডেঙ্গু প্রতিরোধে কিট বিতরণ
পোলিওমুক্ত বিশ্ব গড়তে প্রতিটি শিশুর টিকাদান নিশ্চিত করতে হবে : চসিক মেয়র
ব্রাহ্মণবাড়িয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ১৫
বিপথগামী যুবকদের আলোর পথে ফেরাতে হবে: ড. খন্দকার মারুফ
বান্দরবানে তাবলিগি মারকাজ মসজিদের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
প্রধানমন্ত্রীর নেতৃত্বে আধুনিক ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে উঠবে : পানিসম্পদমন্ত্রী
চট্টগ্রামে কাভার্ডভ্যান ছিনতাইয়ের সাড়ে ৭ টন চিনি উদ্ধার, গ্রেফতার ১

News 2 Narayanganj News Archive

আর্কাইভ