গোপালগঞ্জের কোটালীপাড়ায় ২দিন ব্যাপী বিজ্ঞান মেলা শুরু

প্রথম পাতা » গোপালগঞ্জ » গোপালগঞ্জের কোটালীপাড়ায় ২দিন ব্যাপী বিজ্ঞান মেলা শুরু
মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০২৪



গোপালগঞ্জের কোটালীপাড়ায় ২দিন ব্যাপী বিজ্ঞান মেলা শুরু

৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ২দিন ব্যাপী বিজ্ঞান মেলা শুরু হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার শিল্পকলা একাডেমি চত্ত্বরে প্রধান অতিথি হিসেবে ২দিন ব্যাপী এ বিজ্ঞান মেলার উদ্বোধন করেন কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন।
উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষ্মী সরকার, কৃষি অফিসার কৃষিবিদ দোলন চন্দ্র রায়, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সিদ্দিক নুর আলম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. জসিম উদ্দিনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন।
মেলায় উপজেলার ১৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে বিজ্ঞানীরা তাদের উদ্ভাবিত বিভিন্ন উদ্ভাবনী প্রদর্শন করছে। দু’ দিনব্যাপী এই মেলায় বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতার আয়োজন রয়েছে বলেও জানিয়েছেন আয়োজকরা।

বাংলাদেশ সময়: ১৬:৩৯:৫২   ৩১৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

গোপালগঞ্জ’র আরও খবর


গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, নিহত ৩
গোপালগঞ্জে বাস-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ২০
জুলাই শহীদ দিবস উপলক্ষে গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত
গোপালগঞ্জ জেলার সংসদ সদস্যদের সাথে স্থানীয় সরকার বিভাগের সভা
টুঙ্গিপাড়ায় যানবাহনে যৌথ বাহিনীর তল্লাশি, জরিমানা
কোটালীপাড়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও
বছরের সর্বনিম্ন তাপমাত্রা গোপালগঞ্জে ৭.৫
মুকসুদপুরে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ, আহত ১০
বাড়ির পাশে পুকুর থেকে গৃহবধূর বস্তাবন্দী মরদেহ উদ্ধার
গোপালগঞ্জে কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ