গোপালগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ৭ শহীদের সমাধিতে শ্রদ্ধা

প্রথম পাতা » গোপালগঞ্জ » গোপালগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ৭ শহীদের সমাধিতে শ্রদ্ধা
মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫



গোপালগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ৭ শহীদের সমাধিতে শ্রদ্ধা

জেলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ৭জন শহীদের কবরে পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

আজ মঙ্গলবার সকালে সদর উপজেলার কেকানিয়া গ্রামে শহীদ মঈনুলের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন জেলা প্রশাসক মুহাম্মদ কামরুজ্জামান ও পুলিশ সুপার মো. মিজানুর রহমান। পরে শহিদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

এ ছাড়াও সদর উপজেলার কাঠি ইউনিয়নের শহীদ জিল্লুর শেখ, কোটালীপাড়া উপজেলার শুয়াগ্রামের শহীদ রথিন বিশ্বাস, মুকসুদপুর উপজেলার গঙ্গারাপুর গ্রামের শহীদ বাবু মোল্লা, একই উপজেলার ছোটবনগ্রামের শহীদ আরাফাত মুন্সী, গোপ্তারগাতী গ্রামের শহীদ মুজাহিদ ও ডিগ্রিকান্দি গ্রামের শহীদ সাবিদ হোসেনের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও দোয়া মোনাজাত করেন উপজেলা প্রশাসন।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় তাদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৬:৫৬:৪৬   ২৭০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

গোপালগঞ্জ’র আরও খবর


গোপালগঞ্জে বাস-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ২০
জুলাই শহীদ দিবস উপলক্ষে গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত
গোপালগঞ্জ জেলার সংসদ সদস্যদের সাথে স্থানীয় সরকার বিভাগের সভা
টুঙ্গিপাড়ায় যানবাহনে যৌথ বাহিনীর তল্লাশি, জরিমানা
কোটালীপাড়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও
বছরের সর্বনিম্ন তাপমাত্রা গোপালগঞ্জে ৭.৫
মুকসুদপুরে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ, আহত ১০
বাড়ির পাশে পুকুর থেকে গৃহবধূর বস্তাবন্দী মরদেহ উদ্ধার
গোপালগঞ্জে কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
গোপালগঞ্জে বিশ্ব হাতধোয়া দিবস পালিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ